প্রকাশিত:
14 NOV 2026 11:01AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ নভেম্বর, ২০২৬
কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং গুজরাটের কচ্ছ জেলার আঞ্জারে অবস্থিত ‘ওয়েলস্পান ওয়ার্ল্ড’-এর অত্যাধুনিক উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি সুতো কাটা থেকে শুরু করে তোয়ালে ও বিছানার চাদর তৈরির সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। একই প্রাঙ্গনে গড়ে ওঠা সম্পূর্ণ আধুনিক উৎপাদন প্রযুক্তি এবং বিশ্বমানের গুণমান বজায় রেখে তৈরি উৎপাদন পরিকাঠামো দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী কচ্ছের মতো শুষ্ক অঞ্চলে ‘ওয়েলস্পান’-এর পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা, জলের পুনর্ব্যবহার এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের প্রশংসা করেন। তিনি বলেন, সবুজের মাঝে গড়ে ওঠা এই শিল্প কমপ্লেক্সটি যেন ‘বাগানের মধ্যে একটি উৎপাদন কেন্দ্র’ ধারণাকে বাস্তবে রূপ দিয়েছে। এটি শিল্পে অগ্রগতি এবং পরিবেশ সুরক্ষার একটি চমৎকার উদাহরণ।
পরিদর্শনের সময় কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সেখানে একটি গাছের চারাগাছ রোপণ করেন এবং পরিবেশ সুরক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও একটি সবুজ ভবিষ্যৎ গড়ার বার্তা তুলে ধরেন। তিনি বলেন, গাছ আমাদের পৃথিবীর এক অমূল্য সম্পদ। এদের রক্ষা ও সংরক্ষণ করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। প্রকৃতি রক্ষায় সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় ভূমিকা থাকা উচিত।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত’-এর স্বপ্নকে বাস্তবায়িত করতে আধুনিক শিল্পোন্নয়নের পাশাপাশি পরিবেশগত ভারসাম্য, সুস্থায়ী উৎপাদন ব্যবস্থা এবং প্রাকৃতিক সম্পদের সুদক্ষ ব্যবহার অত্যন্ত জরুরি। ‘ওয়েলস্পান’-এর এই কমপ্লেক্সটি শিল্প, উদ্ভাবন এবং পরিবেশগত দায়বদ্ধতার মধ্যে সমন্বয়ের এক প্রেরণাদায়ক দৃষ্টান্ত।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারতের বস্ত্র শিল্প সুস্থায়ী ও পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি গ্রহণের মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের পরিচিতি আরও শক্তিশালী করছে এবং উন্নয়নের নতুন মানদণ্ড স্থাপন করছে।
SC/MP/AS/