প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

যুদ্ধজাহাজ আইএনএস বেতওয়ার মানোন্নয়নের জন্য প্রতিরক্ষা মন্ত্রক প্রায় ৫০০ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে

প্রকাশিত: 11 NOV 2026 1:54PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ নভেম্বর, ২০২৬ 

 

প্রতিরক্ষা মন্ত্রক কোচিন শিপইয়ার্ড লিমিটেডের সঙ্গে ৪৯৮ কোটি ৫৮ লক্ষ টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে, ভারতীয় নৌ-বাহিনীর রণতরী আইএনএস বেতওয়ার মানোন্নয়ন হবে। প্রতিরক্ষা সচিব শ্রী রাজেশ কুমার সিং-এর উপস্থিতিতে আজ এই মর্মে একটি চুক্তি স্বাক্ষর হয়।

 

ব্রহ্মপুত্র গোষ্ঠীর রণতরী আইএনএস বেতওয়ায় বাষ্পচালিত প্রপালশন ব্যবস্থার পরিবর্তে ডিজেলচালিত প্রপালশন ব্যবস্থাকে যুক্ত করা হবে। এছাড়াও, অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার করার জন্য অন্যান্য কিছু পরিবর্তনও নিয়ে আসা হবে। এর ফলে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে রণতরীর মানোন্নয়ন ঘটানো সম্ভব হবে। পুরো প্রক্রিয়ায় ৫০টিরও বেশি অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থা যুক্ত হবে। এর ফলে, জাহাজ তৈরি ও অনুসারী শিল্পে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি, নৌ-বাহিনীর জাহাজের মেরামত এবং এ সংক্রান্ত কাজে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির বাস্তবায়ন হবে।

 

SC/CB/DM


(রিলিজ আইডি: 2334999) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: Assamese , Urdu , English , हिन्दी , Gujarati , Telugu