রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের প্রশিক্ষণরত আধিকারিকরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন

প্রকাশিত: 10 NOV 2026 3:21PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০  নভেম্বর  ২০২৬

 

ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের ২০২৫ ব্যাচের প্রশিক্ষণরত আধিকারিকরা আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন।

তাঁদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, সাধারণ নাগরিকদের কাছে পুলিশ আধিকারিক এবং কর্মীরা সরকারের প্রতিনিধি স্বরূপ। প্রশাসনের ভাবমূর্তি রক্ষায় তাঁদের বড় ভূমিকা রয়েছে। অর্থনৈতিক দিক থেকে অসুবিধার মধ্যে থাকা নাগরিকদের স্বার্থ রক্ষায় তাঁদের আরও উদ্যোগী হতে হবে বলে রাষ্ট্রপতি মনে করিয়ে দেন। সংবেদনশীলতার সঙ্গে দায়িত্বপালনে সচেষ্ট থাকতে তাঁদের বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি। 

বর্তমান দুনিয়ায় সাইবার অপরাধ একটা বড় চ্যালেঞ্জ এবং তার মোকাবিলায় পুলিশ আধিকারিক ও কর্মীদের বিশেষভাবে নজর দিতে হবে বলে রাষ্ট্রপতি মন্তব্য করেছেন। 

 


SC/AC/NS…


(রিলিজ আইডি: 2334690) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: Urdu , English , हिन्दी , Marathi , Manipuri , Malayalam