প্রকাশিত:
10 NOV 2026 3:14PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ নভেম্বর, ২০২৬
হাতির দাঁত পাচার নিয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর আধিকারিকরা ২০২৬ সালের ৫ নভেম্বর গুয়াহাটি থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে সোনাপুর টোল গেটের কাছে বন্যপ্রাণী পাচারের চেষ্টা ভেস্তে দেন।
বিকেল ৫টা ৪০ মিনিট নাগাদ ডিআরআই আধিকারিকরা দুটি দ্বি-চক্রযানে পাঁচজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। তাদের মধ্যে একজনের কাছে একটি ব্যাগ ছিল, যাতে হাতির দাঁত রয়েছে বলে সন্দেহ করা হয়। আধিকারিকরা তাদের থামানোর চেষ্টা করলে, সন্দেহভাজনরা একটি খুকরি ও একটি দা উঁচিয়ে তাঁদের ভয় দেখায় এবং ব্যাগটি ফেলে রেখে নিকটবর্তী একটি গ্রামের দিকে পালিয়ে যায়।
পরিত্যক্ত ব্যাগটি পরীক্ষা করে ২৯ ইঞ্চি ও ৩০ ইঞ্চি দৈর্ঘ্যের দুটি হাতির দাঁত উদ্ধার করা হয়, যেগুলির মোট ওজন প্রায় ৩.৭ কেজি। বন্যপ্রাণ (সুরক্ষা) আইন, ১৯৭২-এর অধীনে এই দাঁতগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এবং পরবর্তী তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আসাম রাজ্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতীয় আইন অনুযায়ী, এই ধরনের সংরক্ষিত প্রজাতির কোনও সামগ্রীর কেনাবেচা বা বাণিজ্যিক লেনদেন নিষিদ্ধ।
SC/MP/SB