প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

মানবিক ত্রাণ ও বিপর্যয় মোকাবিলা সম্পর্কিত ভারত – মায়ানমারের সামরিক বাহিনীর প্রথম যৌথ মহড়া ‘রাহাত মিত্র’ অনুষ্ঠিত হ’ল চেন্নাইয়ে

প্রকাশিত: 09 NOV 2026 12:39PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ নভেম্বর, ২০২৬ 

 

চেন্নাইয়ে ৫ ও ৬ নভেম্বর, ২০২৬ মানবিক ত্রাণ ও বিপর্যয় মোকাবিলা সম্পর্কিত (হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্টস অ্যান্ড ডিজাস্টার রিলিফ – এইচএডিআর)  ভারত – মায়ানমারের সামরিক বাহিনীর প্রথম যৌথ  মহড়া ‘রাহাত মিত্র’ অনুষ্ঠিত হ’ল। ভারতের স্থল, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে এই মহড়ায় অংশ নেন মায়ানমারের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এই কর্মসূচির লক্ষ্য – বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়।
দু’দিনের মহড়ার প্রথম দিনেই অংশগ্রহণকারীরা আইএনএস সুকন্যা জাহাজটি পরিদর্শন করেন। এছাড়াও, ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে মতবিনিময়েও সামিল হন তাঁরা (https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2333709)। 
দ্বিতীয় দিনে বিপর্যয় মোকাবিলায় ভারতের তিন বাহিনীর মধ্যে সমন্বয় নিয়ে প্রত্যক্ষভাবে তাঁরা অভিজ্ঞতা অর্জন করেন। এই কর্মসূচিতে সামিল হয় চেতক হেলিকপ্টার, নৌ-সেনার জাহাজ আইএনএস বিত্রা এবং বায়ুসেনার উড়ান যান। 

 

SC/AC/SB…


(রিলিজ আইডি: 2334362) ভিজিটরের কাউন্টার : 13
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Tamil