প্রকাশিত:
08 NOV 2026 10:22AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৮ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড়ের বস্তারে যাচ্ছেন। সেখানে তিনি সাহসী নিরাপত্তা কর্মীদের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন এবং তাঁদের আত্মত্যাগ, নিঃস্বার্থ সেবা ও জাতির প্রতি অটল নিষ্ঠার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে, একসময়ে নকশালবাদে আক্রান্ত বস্তার অঞ্চলে এখন উন্নয়নের জোয়ার বইছে।
এক্স-এ এক পোস্টে শ্রী মোদী লিখেছেন:
“আমাদের সাহসী নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপনের উদ্দেশ্যে বস্তারের পথে রওনা হচ্ছি।
এটি এমন একটি এলাকা যেখানে একসময় নকশালবাদের প্রভাব ছিল, আর এখন সেখানে উন্নয়নের বিকাশ ঘটছে।
আমি আমাদের সাহসী নিরাপত্তা কর্মীদের আত্মত্যাগ, নিঃস্বার্থ সেবা এবং জাতির প্রতি তাঁদের অটল নিষ্ঠার জন্য সশ্রদ্ধ অভিবাদন জানাতে যাচ্ছি।
আমি দীপাবলির শুভ উপলক্ষে বস্তার যাচ্ছি।
যেখানে গতকাল পর্যন্ত নকশালরা তাণ্ডব চালাত, আজ সেখানে উন্নয়নের বসন্ত।
আমি বীর সৈন্যদের আত্মত্যাগ, নিষ্ঠা এবং বলিদানের প্রতি শ্রদ্ধা জানাতে যাচ্ছি।”
https://x.com/narendramodi/status/2119281956995129773?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2119281956995129773%7Ctwgr%5Ed1e0bc1af1dc7af99ea35cdcbb59ba5d1dc0ee6a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2334073reg%3D3lang%3D1
SC/SB/AS