প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী নাগরিকদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বলেছেন, এই উৎসব অন্ধকারের বিরোধিতার সংকল্পের প্রতীক

প্রকাশিত: 07 NOV 2026 5:31PM by PIB Kolkata

দিল্লি, ৭ নভেম্বর ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দীপাবলি উপলক্ষে দেশের সকল নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন।

 

প্রধানমন্ত্রী বলেছেন, আলোর এই উৎসব সমগ্র দেশকে আলোকিত করে এবং অন্ধকারকে জয় করার সংকল্পের প্রতিফলন ঘটায়। তিনি কামনা করেছেন, এই উৎসব এবং আগামী দিনগুলি সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।

 

শ্রী মোদী বলেছেন, তিনি অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে দীপাবলি উদযাপন করেন। বিগত বছরগুলির মতো এ বছরও দেশের বীর সেনানীদের সঙ্গে এই উৎসব উদযাপনের ঐতিহ্য তিনি অব্যাহত রাখবেন।

 

দীপাবলির শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও বার্তা শেয়ার করে প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন:

“দারুণভাবে দীপাবলী উদযাপন করুন!”

 

https://x.com/narendramodi/status/2119029619341013080?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2119029619341013080%7Ctwgr%5Ea8e01b4113e038a936a8f4621c7c140b31b10b2a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2333965reg%3D48lang%3D2

 

SC....


(রিলিজ আইডি: 2334022) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: Khasi , English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Tamil , Kannada , Malayalam