প্রকাশিত:
05 NOV 2026 11:55PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান প্যারা গেমসে ভারতের পদক সংখ্যা ১৪ থেকে বেড়ে ১১৪-তে পৌঁছনোর অসাধারণ অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন যে, এই সাফল্য দেশের ক্রীড়াবিদদের বিপুল সম্ভাবনা ও প্রতিভার প্রতিফলন।
প্রধানমন্ত্রী জানান, ভারতের ক্রীড়াবিদরা ৩০টি স্বর্ণপদক জিতেছেন, পাঁচটি বিশ্ব রেকর্ড ও নয়টি এশীয় রেকর্ড গড়েছেন এবং চারটি ইভেন্টে পদক তালিকার শীর্ষ তিনটি স্থানই (স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ) নিজেদের দখলে নিয়েছেন।
দুটি উল্লেখযোগ্য সাফল্যের কথা তুলে ধরে শ্রী মোদী বলেন, এশিয়ান প্যারা গেমসে প্রথমবারের মতো অংশগ্রহণকারী ৬১ জন ক্রীড়াবিদের মধ্যে ৩৬ জনই পদক জিতে ফিরেছেন। তিনি আরও উল্লেখ করেন যে, অংশগ্রহণকারী ৫৬ জন মহিলা ক্রীড়াবিদের মধ্যে ৩৪ জনই পদক অর্জন করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়াবিদরা প্রমাণ করে দিয়েছেন যে, দৃঢ় সংকল্প থাকলে কোনও স্বপ্নই খুব বড় নয় এবং কোনও চ্যালেঞ্জই অজেয় নয়।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে বলেছেন:
"১৪ থেকে ১১৪
একদিকে এটি শুধুমাত্র একটি সংখ্যা... এশিয়ান প্যারা গেমসে ভারতের উত্থানের একটি পরিসংখ্যান।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই দ্রুত উত্থান অন্য একটি ইঙ্গিত দেয়, তা হল, আমাদের ক্রীড়াবিদদের অসামান্য সম্ভাবনা ও প্রতিভা।
এ বছর আমরা অর্জন করেছি:
৩০টি স্বর্ণপদক + ৫টি বিশ্ব রেকর্ড + ৯টি এশিয়ান রেকর্ড + ৪টি ইভেন্ট, যেখানে ভারতীয় ক্রীড়াবিদরা পদক তালিকার শীর্ষ তিনটি স্থানই দখল করে নিয়েছেন!
আমার প্রিয় দুটি তথ্য হ’ল:
এশিয়ান প্যারা গেমসে প্রথমবারের মতো অংশ নেওয়া ৬১ জন ক্রীড়াবিদের মধ্যে ৩৬ জনই পদক জিতে দেশে ফিরেছেন।
৫৬ জন নারী ক্রীড়াবিদের মধ্যে ৩৪ জনই পদক জয় করেছেন!
আমাদের ক্রীড়াবিদরা প্রমাণ করে দিয়েছেন যে, দৃঢ় সংকল্প থাকলে, কোনও স্বপ্নই খুব বড় নয় এবং কোনও চ্যালেঞ্জই অজেয় নয়।
সেই দিন অনেক আগেই শেষ হয়ে গেছে, যখন খেলাধুলায় আগ্রহী তরুণ-তরুণীদের সমাজ বাঁকা চোখে দেখত।
এখন আপনার যদি প্রতিভা থাকে, তবে ভারত আপনার পাশে দাঁড়াবে এবং আপনার জন্য উৎসাহ জোগাবে।
এগিয়ে আসুন, খেলুন এবং উজ্জ্বল হয়ে উঠুন!"
https://x.com/narendramodi/status/2118337968335466535?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2118337968335466535%7Ctwgr%5E7a768dd42696ca1f6d91b474f5583483a1a90b19%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2333392reg%3D48lang%3D2
SC/MP/SB