নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক
azadi ka amrit mahotsav

পিএম সূর্য ঘর প্রকৃতই জন আন্দোলনে রূপান্তরিত হয়েছেঃ প্রহ্লাদ যোশী

প্রকাশিত: 04 NOV 2026 8:54PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৪ নভেম্বর, ২০২৬

 

পিএম সূর্য ঘরঃ মু্ফত বিজলি যোজনা প্রকৃতই জন আন্দোলনে রূপান্তরিত হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নতুন ও নবায়নযোগ্য শক্তি, শিক্ষা এবং ক্রেতা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী। নতুন দিল্লিতে ভারত রিনিউএবেল এনার্জি সামিট অ্যান্ড এক্সপো ২০২৬-এ এক আলোচনা চক্রে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বর্তমানে প্রতি ৬ দিনে প্রায় ১ লক্ষ গৃহছাদে সৌর বিদ্যুৎ উৎপাদন সামগ্রী স্থাপনের কাজ সম্পূর্ণ হচ্ছে। গৃহছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন উদ্যোগ চালু হওয়ার কারণেই এই ব্যবস্থা ক্রমেই শক্তিশালী চেহারা নিয়েছে। এতে কেবলমাত্র কার্বন নির্গমনের হার কমছে তাই নয়, ভারতের জ্বালানী সুরক্ষাও বাড়ছে। 

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, প্রায় ১০ লক্ষ গৃহছাদে সৌরবিদ্যুৎ প্রস্তুতকারীকে মাসে কোনও ইলেকট্রিক বিলই দিতে হয় না এবং এই সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে নিজেদের প্রয়োজন মিটিয়ে বাড়তি বিদ্যুৎ গ্রিডে পাঠানোয় বিদ্যুৎ বিক্রিও করতে পারছেন তাঁরা। তিনি বলেন, ২০১৪-তে যেখানে ভারতে সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল কেবল ৩ গিগাওয়াট বর্তমানে তা বেড়ে ১৭২ গিগাওয়াটে দাঁড়িয়েছে।  

দ্য নেক্সট টেরাওয়াট ডিপ্লোমেটিক ডায়ালগে নতুন ও নবায়ন যোগ্য শক্তি প্রতিমন্ত্রী শ্রী শ্রীপদ যশ নায়েক বলেন, পরবর্তী প্রজন্মের পরিবেশ বান্ধব জ্বালানী উৎপাদনে নেক্সট টেরাওয়াট লক্ষ্য অর্জনে সমস্ত দেশ, প্রযুক্তি এবং প্রাতিষ্ঠানিক সংঘবদ্ধ সহযোগিতার প্রয়োজন। তিনি অংশীদার দেশগুলির কূটনীতিকদের কাছ থেকে বিনিয়োগ, প্রযুক্তি রূপায়ণ এবং দক্ষতা নির্মাণের ক্ষেত্রে মতামত চেয়েছেন। 

বিআরই সামিট অ্যান্ড এক্সপো ২০২৬-এর পাশাপাশি গ্রীণ হাইড্রোজেনের ওপর চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনও অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে জাতীয় গ্রীণ হাইড্রোজেন মিশনকে তুলে ধরা হয়। যার লক্ষ্য হল, বার্ষিক ৫০ লক্ষ টন গ্রীণ হাইড্রোজেন ২০৩০-এর মধ্যে উৎপাদন দক্ষতা অর্জন করা। 

শিল্প নেতৃত্ব, গবেষক, নির্মাণকারী এবং অংশীদাররা এই মঞ্চকে প্রযুক্তিগত সমন্বয়, গবেষণা ক্ষেত্রে অংশীদারিত্ব এবং অভ্যন্তরীণ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করার সুযোগ নিয়ে আলোচনা করেন।  

ভারতের সৌরশক্তি উৎপাদন ক্ষেত্রের উল্লেখযোগ্য প্রসার ঘটেছে। মডিউল নির্মাণ দক্ষতা ২০০ গিগাওয়াট ছাপিয়ে গেছে। অন্যদিকে সৌর সেল উৎপাদন প্রায় ৪৫ গিগাওয়াট-এ পৌঁছেছে। দেশ উন্নত বায়ুশক্তি নির্মাণ এবং অভ্যন্তরীণ দক্ষতায় টারবাইন মূল্যশৃঙ্খলে গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে ওঠেছে। নবায়নযোগ্য শক্তি দক্ষতা, শক্তি সংরক্ষণের পাশাপাশি সরবরাহ, পরিকাঠামো সহ গ্রিডের স্থিতিশীলতা এবং নির্ভরযোগ্য সমন্বয় গড়ে তোলা এর উদ্দেশ্য। 

এই সম্মেলনে প্রযুক্তি সরবরাহকারী, নির্মাণকারী এবং শিল্প অংশীদাররা ব্যাটারি এনার্জি স্টোরেজ ব্যবস্থা, পাম্পড স্টোরেজ ব্যবস্থা এবং গ্রিড আধুনিকীকরণের ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। বিনিয়োগ এবং প্রযুক্তি অংশীদার হিসেবে ভারতের ক্রমবর্ধমান গুরুত্ব নিয়েও সম্মেলনে আলোচিত হয়।  

 

 

MKH / AB/AG


(রিলিজ আইডি: 2332961) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Tamil , Kannada