প্রকাশিত:
02 NOV 2026 4:17PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে সরকার বিদেশী নাগরিকদের আঞ্চলিক নিবন্ধন কেন্দ্র (ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস-এফআরআরও) ব্যবস্থাপনাকে আরও জোরদার করে তুলছে।
ভারতে পর্যটন, চিকিৎসা কিংবা শিক্ষার জন্য আসা বিদেশী নাগরিকদের সংখ্যা এখন অনেক বেড়ে গেছে। সেকথা মাথায় রেখেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ২০২৭ সালের মধ্যে প্রতিটি রাজ্যের রাজধানীতে এফআরআরও গড়ে তোলার নির্দেশ দিয়েছেন।
সেই অনুযায়ী ২০২৫-এর পর থেকে এখনও পর্যন্ত আরও ৫টি নতুন এফআরআরও গড়ে উঠেছে। ২০২৫-এই জয়পুর, চণ্ডীগড় এবং গুয়াহাটিতে এই ধরনের দপ্তর চালু হয়। আগে সংশ্লিষ্ট অঞ্চলগুলি যথাক্রমে দিল্লি, অমৃতসর এবং কলকাতার এফআরআরও-র আওতায় ছিল। এই বছর মিজোরামের রাজধানী আইজল এবং অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে এফআরআরও চালু হয়েছে। আগে এই অঞ্চলগুলি যথাক্রমে কলকাতা এবং হায়দ্রাবাদের এফআরআরও-র আওতায় ছিল। সম্প্রতি নাগাল্যান্ডের কোহিমা, ত্রিপুরার আগরতলা এবং ওড়িশার ভুবনেশ্বরে এফআরআরও গড়ে তোলার জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে।
দেশে এখন মোট ২০টি এফআরআরও রয়েছে।
MH/AC/NS