প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় বায়ুসেনার প্রধানের দায়িত্বভার নিলেন এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত

প্রকাশিত: 01 NOV 2026 5:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ নভেম্বর, ২০২৬

 

২৯তম ভারতীয় বায়ুসেনা প্রধান হিসেবে ১ নভেম্বর দায়িত্বভার নিলেন এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত। তিনি জাতীয় যুদ্ধ স্মারকে গিয়ে দেশসেবায় সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর নতুন দিল্লির বিমানবাহিনী স্টেশনে তাঁকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়।

একজন এক্সপেরিমেন্টাল টেস্ট পাইলট এবং প্রশিক্ষিত ফ্লাইং ইনস্ট্রাক্টর হিসেবে এয়ার চিফ মার্শাল দীক্ষিতের ৩,৫০০ ঘণ্টারও বেশি বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। তিনি তাঁর কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ ও কৌশলগত পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল — চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যানের অধীনে চিফ অব ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ, হেডকোয়ার্টার্স ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ, এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ, সেন্ট্রাল এয়ার কমান্ড এবং ভাইস চিফ অব দ্য এয়ার স্টাফ। 

দায়িত্বভার গ্রহণের পর তিনি ভারতীয় বায়ুসেনার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, লক্ষ্য ও অগ্রাধিকারের রূপরেখা তুলে ধরেন। এই প্রসঙ্গে তিনি ভারতীয় বায়ুসেনার ভবিষ্যৎ পথনির্দেশক মূলমন্ত্র হিসেবে ‘বায়ু’-র কথা ঘোষণা করেন যা চারটি স্বতন্ত্র স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত, আগামী দিনে যা ভারতীয় বায়ুসেনার ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে।

ভি অর্থাৎ ভিজিল্যান্স, ভিক্ট্রি অ্যান্ড রেডিনেস যার অর্থ সতর্কতা, বিজয় ও প্রস্তুতি। বায়ুসেনার প্রতিটি শাখা ও ইউনিটের সর্বোচ্চ পর্যায়ের সামরিক প্রস্তুতি বজায় রাখা এবং অনুমোদিত জনবল ও সামরিক শক্তির স্তরে যুদ্ধক্ষমতা পুনরুদ্ধার এর লক্ষ্য।

এ অর্থাৎ আত্মনির্ভরতা : বিভিন্ন বিমান, সেন্সর, অস্ত্রশস্ত্র ও প্রযুক্তির ক্ষেত্রে দেশীয় সক্ষমতা দ্রুত বৃদ্ধি করা। একই সঙ্গে সামরিক অভিযানে আত্মনির্ভরতা এবং দীর্ঘমেয়াদি যুদ্ধক্ষমতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া।

ওয়াই অর্থাৎ যুক্তি বা যুক্তি, উদ্ভাবনী চিন্তা ও কৌশল : সামরিক নীতি, প্রযুক্তি এবং অভিযান পরিচালনার পদ্ধতিতে উদ্ভাবনী চিন্তা ও নতুন প্রযুক্তির ব্যবহার নিশ্চিতব করা। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থা, ড্রোন-বিরোধী সক্ষমতা, প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং উদীয়মান সামরিক অভিযান ক্ষেত্রগুলির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ইউ অর্থাৎ ইউনিটি অফ এফর্ট যার অর্থ সমন্বিত প্রচেষ্টা ও ঐক্য। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিভিন্ন জাতীয় সংস্থার সঙ্গে পারস্পরিক সমন্বয় ও যৌথ কার্যক্রম আরও শক্তিশালী করা। এর মূলগত উদ্দেশ্য হল, জাতীয় স্তরে ঘোষিত ‘জয়’ — জয়েন্টনেস, আত্মনির্ভরতা এবং ইনোভেশ—এর সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা।

‘বায়ু’-র মাধ্যমে এয়ার চিফ মার্শাল ভারতীয় বায়ুসেনার জন্য একটি সুস্পষ্ট ভবিষ্যৎ দিশা তুলে ধরেছেন। এর লক্ষ্য হল একটি সর্বদা অভিযান-প্রস্তুত, প্রযুক্তিগতভাবে উন্নত, আত্মনির্ভর এবং বিভিন্ন প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সুসমন্বিত ভারতীয় বায়ুসেনা গড়ে তোলা, যা শক্তিশালী ও বিশ্বাসযোগ্য আকাশশক্তির মাধ্যমে দেশের জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখবে এবং সম্ভাব্য সংঘাত প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করবে।

 

SC/AB/DM.


(রিলিজ আইডি: 2331477) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Tamil