প্রকাশিত:
31 OCT 2026 10:47AM by PIB Kolkata
নতুন দিল্লি ৩১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এনভিএস-০৩ উপগ্রহ বহনকারী জিএসএলভি-এফ১৮-এর সফল উৎক্ষেপণের জন্য ইসরোর বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, এই অভিযান ভারতের নিজস্ব উপগ্রহভিত্তিক নেভিগেশন ব্যবস্থা ‘নাভিক’ (NavIC)-কে আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উন্নত প্রযুক্তিগত সক্ষমতাসম্পন্ন এনভিএস-০৩ উপগ্রহটি গুরুত্বপূর্ণ প্রযুক্তির ক্ষেত্রে ভারতের আত্মনির্ভরতার প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং দেশের নাগরিকদের সুবিধার্থে নেভিগেশন পরিষেবাকে আরও শক্তিশালী করবে।
শ্রী মোদী ভারতের মহাকাশ বিজ্ঞানীদের নিষ্ঠা, দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতার প্রশংসা করেন। তিনি বলেন, তাঁদের ধারাবাহিক সাফল্য গোটা দেশকে গর্বিত করে।
সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী লিখেছেন :
“জিএসএলভি-এফ১৮-এর মাধ্যমে এনভিএস-০৩ উপগ্রহের সফল উৎক্ষেপণের জন্য ইসরোর আমাদের বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের জানাই আন্তরিক অভিনন্দন।
এই অভিযান আমাদের নিজস্ব উপগ্রহভিত্তিক নেভিগেশন ব্যবস্থা ‘নাভিক’ (NavIC)-কে শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উন্নত প্রযুক্তিগত সক্ষমতাসম্পন্ন এনভিএস-০৩ গুরুত্বপূর্ণ প্রযুক্তির ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে আমাদের প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং দেশবাসীর সুবিধার্থে নেভিগেশন পরিষেবাকে আরও উন্নত করবে।
আমাদের মহাকাশ বিজ্ঞানীদের নিষ্ঠা ও উদ্ভাবনী দক্ষতা ধারাবাহিকভাবে দেশকে গর্বিত করে চলেছে।”
@isro
https://x.com/narendramodi/status/2116341951243166081?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2116341951243166081%7Ctwgr%5E2d5432216fcaa0ee9bbe886a378d9bb9e4d31fb3%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2330735reg%3D3lang%3D1
MH/SB/DM