প্রকাশিত:
30 OCT 2026 10:29AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ অক্টোবর, ২০২৬
ভারতের অসংগঠিত ক্ষেত্রে নিযুক্ত বিপুল সংখ্যক কর্মীর সার্বিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ধারাবাহিক উদ্যোগের অঙ্গ হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক ও গিগ এবং প্ল্যাটফর্ম কর্মীদের জাতীয় সামাজিক সুরক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি জারি করল। গিগ এবং প্ল্যাটফর্ম কর্মীদেরও সামাজিক কল্যাণ কর্মসূচির আওতায় নিয়ে আসার প্রচেষ্টায় এ এক ঐতিহাসিক পদক্ষেপ।
এইসব পর্ষদের মাথায় থাকছেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। সদস্য হিসেবে থাকবেন কেন্দ্রীয় প্রাদেশিক সরকার, বড় এগ্রিগেটর কোম্পানি, নিয়োগকারী, নাগিরক সংগঠন ও কর্মী সংগঠনের প্রতিনিধিরা।
প্রতিবছর অন্তত তিনবার এইসব পর্ষদ বৈঠকে বসবে এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশনায় কাজ কতটা এগোচ্ছে তা নিয়ে সেখানে পর্যালোচনা হবে।
সরকারকে বিভিন্ন বর্গের অসংগঠিত শ্রমিকদের জন্য কল্যাণমূলক কর্মসূচি প্রণয়নের পরামর্শ প্রদান, প্রশাসনিক কাজের পর্যালোচনা, নথি সংরক্ষণ প্রভৃতি কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এইসব পর্ষদ।
SC / AC /AG