রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় রেলে ১,২৬৫ জন স্টেশন মাস্টার নিয়োগ

প্রকাশিত: 27 OCT 2026 5:45PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ অক্টোবর, ২০২৬ 

 

সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ (সিইএন) নম্বর ০৮/২০২৬-এর অধীনে স্টেশন মাস্টার নিয়োগের লক্ষ্যে অনলাইন আবেদন প্রক্রিয়ায় ভারতীয় রেল স্নাতক প্রার্থীদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করেছে। 


নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রেল বোর্ড জানিয়েছে যে, ২০২৬ সাল থেকে স্টেশন মাস্টার নিয়োগের বিজ্ঞপ্তি আলাদাভাবে প্রকাশ করা হবে। এই সুনির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীরা সংশ্লিষ্ট পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, পরীক্ষার পদ্ধতি এবং শূন্যপদের বিন্যাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
সিইএন ০৮/২০২৬-এর আওতায় বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) ও জোনে মোট ১,২৬৫টি শূন্যপদ রয়েছে। দেশের বিভিন্ন রেলওয়ে জোনে এই সুযোগ বিস্তৃত থাকায় যোগ্য স্নাতক প্রার্থীরা দেশের বিভিন্ন প্রান্তের পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

অনলাইন আবেদন প্রক্রিয়া আজ শুরু হয়েছে এবং তা ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। আবেদন জমা দেওয়ার আগে প্রার্থীদের যোগ্যতার শর্তাবলি, শূন্যপদের বিন্যাস এবং আবেদন সংক্রান্ত নির্দেশাবলি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রার্থীরা নিচের অফিসিয়াল লিঙ্কগুলির মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি, যোগ্যতার শর্তাবলি, পরীক্ষার সিলেবাস, আবেদন নির্দেশাবলি এবং বিভিন্ন আরআরবি-ভিত্তিক শূন্যপদের বিন্যাস সম্পর্কে জানতে পারবেন:

বিস্তারিত বিজ্ঞপ্তি — সিইএন নং ০৮/২০২৬, স্টেশন মাস্টার:

https://rrb.indianrailways.gov.in/-/image/1793016771817CEN_08_2026_StationMaster.pdf/examsDocuments

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট:

https://rrb.indianrailways.gov.in/

অনলাইন আবেদন পোর্টাল:

https://www.rrbapply.gov.in/

নিয়োগ সংক্রান্ত যেকোনো আপডেট বা নির্দেশনার জন্য প্রার্থীদের শুধুমাত্র রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) অফিসিয়াল তথ্যের ওপর নির্ভর করার পরামর্শ দেওয়া হচ্ছে।

 

 

MH/MP/SB


(রিলিজ আইডি: 2329498) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Telugu , Kannada , Malayalam