প্রকাশিত:
27 OCT 2026 3:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ অক্টোবর, ২০২৬
ইন্দোনেশিয়ার বানিউওয়াঙ্গিতে ভারত-ইন্দোনেশিয়ার বিশেষ বাহিনীর যৌথ মহড়া আজ শুরু হয়েছে। চলবে ৬ নভেম্বর পর্যন্ত। ভারতের পক্ষে এই মহড়ায় যোগ দিয়েছেন প্যারাশুট রেজিমেন্ট (বিশেষ বাহিনী)-এর সদস্যরা। ইন্দোনেশিয়ার প্রতিনিধিত্ব করছে ইন্দোনেশিয়ান স্পেশাল ফোর্সেস।
দু’দেশের বিশেষ বাহিনীর পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন। গুরুত্ব পাচ্ছে অরণ্য ও পার্বত্য পরিবেশে বিশেষ অভিযান, বিমান হামলা মোকাবিলার মতো বিষয়গুলি। অস্ত্র এবং সরঞ্জামের ব্যবহার সম্পর্কেও অভিজ্ঞতা বিনিময় হচ্ছে এই মহড়ায়।
এই মহড়া ভারত ও ইন্দোনেশিয়ার পারস্পরিক সম্পর্কে আরও গতি আনবে।
SC/AC/DM