সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

ন্যাশনাল ওভারসিস স্কলারশিপ : বাধা ঠেলে বৈশ্বিক সম্ভাবনার পথে যাত্রা যুক্তির (নামটি পরিবর্তিত)

প্রকাশিত: 26 OCT 2026 3:07PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ অক্টোবর, ২০২৬ 

 


অনেক সম্ভাবনাময় ছাত্র-ছাত্রীদের কাছে উন্নত উচ্চশিক্ষার সুযোগ  উজ্জ্বল ভবিষ্যতের  উন্নতির সোপান। যদিও সুবিধাবঞ্চিত, সামাজিক বৈষম্য এবং আর্থিক সীমাবদ্ধতা ছাত্র-ছাত্রীদের শিক্ষা এবং পেশাগত অগ্রগতির ক্ষেত্রে বাধা হয়ে দেখা দেয়। তফশিলি সম্প্রদায়ের স্নাতক ছাত্রী যুক্তির যাত্রাপথ তুলে ধরে কিভাবে সুনির্দিষ্ট সরকারি সাহায্য সম্ভাবনাময় ছাত্রীর কাছে সুযোগের দ্বার খুলে দিয়েছে।  

কম বয়স থেকেই যুক্তি জাতপাত গত বৈষম্য এবং সামাজিক অবহেলার সম্মুখীন হন। তাঁর পরিবার নিরন্তর আর্থিক সমস্যায় জর্জরিত ছিল। তাঁর বাবা পরিবারের একমাত্র উপার্জনকারী হলেও অত্যন্ত কম বেতনের কাজ করতো। জীবনের শিক্ষাগত সীমাবদ্ধতা, পেশাগত বাধা, সামাজিক বৈষম্য অগ্রগতির পথকে সীমায়িত করায় পরিবারও দারিদ্রাবস্থার শিকার হয়। এতদসত্বেও যুক্তির পিতামাতা সবসময় তাঁর পড়াশোনাকে অগ্রাধিকার দিয়েছেন এবং সে যাতে নিজের জীবনের স্বপ্নপূরণ করতে পারে সেব্যাপারে উৎসাহ জুগিয়েছেন। আর্থিক স্বাচ্ছন্দ্য না থাকায়  পড়াশোনার জন্য তাঁকে সরকারি বিদ্যালয় এবং বৃত্তির ওপর নির্ভর করতে হয়। 


যুক্তি স্বপ্ন দেখতো উচ্চশিক্ষার এবং গবেষণা করার। যদিও বিদেশে গিয়ে স্নাতকোত্তর পড়াশোনার ক্ষেত্রে অর্থ এক বড় বাধা হয়ে দেখা দেয়। তবে, মোড় ঘুরে যায় যখন সে ২০২৩-২০২৪ সালের জন্য ভারত সরকারের ন্যাশনাল ওভারসিস স্কলারশিপ পায়। এই স্কলারশিপ তাঁর  বিদেশে গিয়ে পড়াশোনা  এবং সেখানে থাকা খাওয়ার বাবদ ৯,৯০০ পাউন্ড খরচ বহন করে। এই বৃত্তি ছাড়া তাঁর  বিদেশে শিক্ষালাভের সুযোগ অধরাই থেকে যেতো। 


এই স্কলারশিপের ফলে যুক্তির আর্থিক বোঝা বহুলাংশে হ্রাস পায় এবং তাঁর পরিবারও তাঁকে তাঁর নিজস্ব পড়াশোনা এবং পেশাগত উন্নয়নে সমর্থন জোগায়। বিদেশে গিয়ে পড়াশোনা অত্যন্ত ব্যয়বহুল। ফলে এই স্কলারশিপ তাঁর সামগ্রিক উচ্চশিক্ষার যাত্রাপথে সহায়ক হয়েছে। এই স্কলারশিপের ফলে যুক্তির মধ্যে এক নতুন আস্থা বিকাশ লাভ করে। তাঁর শিক্ষাগত সক্ষমতা বৃদ্ধি পায় এবং তাঁর মধ্যে এই বিশ্বাসের ভিত গড়ে তোলে যে প্রতিযোগিতাময় আন্তর্জাতিক শিক্ষার পরিবেশকে সে মানিয়ে নিতে পারবে। 


বিদেশে গিয়ে পড়াশোনায়  সুযোগ পাওয়ায় যুক্তির সামনে বিশ্ব যেমন ধরা দেয়, ঠিক তেমনি তাঁর পেশাগত সম্ভাবনার ক্ষেত্রও বিস্তার লাভ করে। এরপর সে ভারতের বেসরকারি ক্ষেত্রে নিজেকে যুক্ত করেছে। পেশাগত সম্ভাবনার সুযোগ তাঁর বৃদ্ধি পেয়েছে, সেইসঙ্গে বেড়েছে বৃহত্তর আর্থিক স্বাধীনতা। তাঁর শিক্ষাগত সাফল্য, পেশাগত কর্মসংস্থান, জীবনে সদর্থক লক্ষ্যপূরণের পথে এগিয়ে যাওয়ার পথ গড়ে দিয়েছে।       


যুক্তির এই যাত্রাপথ ন্যাশনাল ওভারসিস স্কলারশিপ প্রকল্পের ভূমিকাকে তুলে ধরে। এর  মধ্য দিয়ে শিক্ষাক্ষেত্রে অন্তর্ভুক্তিকতার প্রসারে তফশিলি সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের কাছেও বিদেশে উচ্চশিক্ষার পথ প্রশস্ত হয়েছে। বিদেশে গিয়ে পড়াশোনা এবং থাকা খাওয়ার খরচ এই বৃত্তির অন্তর্ভুক্ত হওয়ায় ছাত্র ছাত্রীরা আর্থিক বাধাকে কাটিয়ে উঠতে পারে এবং নিজেদের জীবনে শিক্ষা ও পেশাগত ক্ষেত্রে অগ্রগতির পথকে প্রশস্ত করতে পারে। তাঁর জীবনের এই অভিজ্ঞতা দেখিয়েছে সরকারি সাহায্য, পারিবারিক নিষ্ঠা এবং ব্যক্তিগত সংকল্প একত্রে সম্ভাবনাময় ছাত্র-ছাত্রীদের কাছে সদর্থক সুযোগের পথ  গড়ে দেয়। 

 


SC / AB /AG


(রিলিজ আইডি: 2328928) ভিজিটরের কাউন্টার : 11
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Tamil