প্রকাশিত:
27 OCT 2026 10:56AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ অক্টোবর, ২০২৬
জলশক্তি মন্ত্রকের অধীন জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন বিভাগের প্রতিমন্ত্রী শ্রী রাজ ভূষণ চৌধারীর উপস্থিতিতে বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন জলশক্তি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সি. আর. পাতিল।
এই বৈঠকে বিভাগ এবং এর অধীনস্থ বিভিন্ন শাখা ও সংস্থার গৃহীত প্রকল্প, কর্মসূচি, ও উদ্যোগগুলির সামগ্রিক অগ্রগতির মূল্যায়ন করা হয়।
সভায় বন্যা ব্যবস্থাপনা শাখা, ফারাক্কা ব্যারাজ প্রকল্প, জাতীয় জল মিশন, কমান্ড এরিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্টের আধুনিকীকরণ, বেসিন ম্যানেজমেন্ট ১ ও ২, জাতীয় জল উন্নয়ন সংস্থা, কেন-বেতওয়া লিঙ্ক প্রজেক্ট কর্তৃপক্ষ, ব্রহ্মপুত্র-বরাক নদী সংক্রান্ত বিষয়, ব্রহ্মপুত্র বোর্ড, ক্ষুদ্র সেচ পরিসংখ্যান এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজি’র পক্ষ থেকে তাদের বর্তমান প্রকল্প ও কার্যকর্মের ওপর বিস্তারিত উপস্থাপনা পেশ করা হয়।
বৈঠকে চলতে থাকা বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থার ওপর আলোকপাত করা হয়। এর মধ্যে রয়েছে – বন্যা ব্যবস্থাপনা ও সীমান্ত এলাকা কর্মসূচি’র অধীন প্রকল্পগুলির অগ্রগতি; ফারাক্কা ব্যারাজ প্রকল্পের ক্ষেত্রে ব্যারাজের গেট প্রতিস্থাপন ও নদী ভাঙন রোধের কাজের অগ্রগতি এবং বাস্তবায়নের পর্যায়ে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ; জাতীয় জল মিশনের অগ্রাধিকারপ্রাপ্ত কার্যক্রম ও উদ্যোগ; M-CADWM-এর আওতায় ৩৫টি পাইলট ক্লাস্টারের বাস্তবায়ন; কেন-বেতওয়া লিঙ্ক প্রকল্পের (লিঙ্ক খাল ও দাউধান বাঁধ সহ) বর্তমান অবস্থা; ব্রহ্মপুত্র বোর্ডের মাস্টার প্ল্যান/ডিপিআর তৈরির অগ্রগতি; ক্ষুদ্র সেচ পরিসংখ্যান কর্মসূচির আওতায় চারটি বর্তমান শুমারির অগ্রগতি; এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজি’র প্রধান কর্মসূচি ও কার্যকলাপের লক্ষ্যমাত্রা ও অগ্রগতি ইত্যাদি। প্রকল্পের বাস্তবায়নকে ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন মন্ত্রী এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন, যাতে রাজ্যগুলির সঙ্গে সমন্বয় জোরদার করে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পগুলি সম্পন্ন করা যায়।
প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করে কেন্দ্রীয় মন্ত্রী নির্দেশ দেন যে, যে সমস্ত বাধা প্রকল্পগুলির অগ্রগতিকে ব্যাহত করছে, সেগুলিকে দ্রুত চিহ্নিত করে সমাধান করতে হবে, যাতে প্রকল্পগুলি সময় মতো সম্পন্ন হয়। তিনি সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলির উচ্চ-পদস্থ আধিকারিক এবং প্রধানদের নির্দেশ দেন যে, পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তগুলির কার্যকর অনুসরণ নিশ্চিত করতে হবে এবং প্রকল্প বাস্তবায়নের ওপর নিবিড় নজরদারি রাখতে হবে, যাতে নির্ধারিত সময়সীমার মধ্যে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হয়।
SC/MP/SB