PIB Backgrounder
azadi ka amrit mahotsav

ক্যাচ দ্য রেইন: জল সংরক্ষণের প্রয়োজনে উপযুক্ত অভিযান

প্রকাশিত: 26 OCT 2026 11:14AM by PIB Kolkata

২৬ অক্টোবর, ২০২৬

 


'ক্যাচ দ্য রেইন' বৃষ্টির জল সংগ্রহ, ভূগর্ভস্থ জল পুনর্ভরন (recharge) এবং জলাশয় পুনরুদ্ধারের লক্ষ্যে পরিচালিত  দেশব্যাপী একটি গুরুত্বপূর্ণ অভিযান। এই কর্মসূচি জনগণকে জল সংরক্ষণে উৎসাহিত করার পাশাপাশি, জল সংক্রান্ত নিরাপত্তা মজবুত করতে সহায়তা করে।

*অভিযানের আওতায় সুপারিশকৃত প্রধান প্রধান পদক্ষেপ:*

* বাসগৃহ, আবাসন ও কর্মস্থলে বৃষ্টি আরও জল সংগ্রহ ব্যবস্থার আধার তৈরি করার ব্যবস্থা করে দেয়।
* উপযুক্ত স্থানে রিচার্জ পিট ও শ্যাফট স্থাপন করা।
* অকেজো টিউবওয়েল বা বোরওয়েল মেরামত করে ভূগর্ভস্থ জল পুনর্ভরনের ব্যবস্থা করা।
* বাওলি, কুয়ো ও ঐতিহ্যবাহী জলাশয় সংস্কার করা।
* জলধারণ ক্ষমতা বাড়াতে পুকুর ও জলাশয়ের পলি অপসারণ (desilting)।
* জলধারণ ও পুনর্ভরন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা।

জল সঞ্চয় জন ভাগীদারী ১.০ (২০২৪) এবং ২.০ (২০২৫)

২০২৪-এর ১ এপ্রিল থেকে ২০২৫-এর ৩১ মে পর্যন্ত পরিচালিত 'জল সঞ্চয় জন ভাগীদারী ১.০' কমিউনিটি, সিএসআর এবং Cost (3Cs) নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে। এই অভিযানে ১০ লাখেরও বেশি ভূগর্ভস্থ জল পুনর্ভরন পরিকাঠামো এবং ২৭ লাখেরও বেশি কৃত্রিম পুনর্ভরন কাঠামো নির্মিত হয়েছে।

১ জুন ২০২৫-এ চালু হওয়া 'জল সঞ্চয় জন ভাগীদারী ২.০' বিশেষত ভূগর্ভস্থ জলের চরম সংকটে থাকা জেলাগুলির ওপর আলোকপাত করেছে।

২০২৫ সালের ১ জুন থেকে ৩১ ডিসেম্বরের মধ্যবর্তী বৃষ্টিপাতের তথ্যের ওপর ভিত্তি করে চালানো গবেষণায় দেখা গেছে, এই ধরনের কম খরচের স্থানীয় পদক্ষেপগুলির ফলে, ২.৪৩ বিলিয়ন ঘনমিটার ভূগর্ভস্থ জল পুনর্ভরন সম্ভব হয়েছে।

জল সঞ্চয় জন ভাগীদারী: ক্যাচ দ্য রেইন (JSJB: CTR) (২০২৬)

২০২৬-এর ১ জুন 'জল শক্তি অভিযান: ক্যাচ দ্য রেইন'-এর সঙ্গে যুক্ত হয়ে এই উদ্যোগ নতুন রূপ পায়। এটি ভিবি-জি রাম জি (VB-G RAM G), PMKSY এবং অর্থ কমিশনের অনুদানের মতো সরকারি প্রকল্পগুলির সঙ্গে সমন্বয় সাধন করে কাজ করছে। প্রচার ও তদারকিতে রয়েছে ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপ।

জল শক্তি অভিযান: ক্যাচ দ্য রেইন (JSA: CTR)

২০২১-এর ২২ মার্চ বিশ্ব জল দিবসে “ক্যাচ দ্য রেইন, হোয়ার ইট ফলস, হোয়েন ইট ফলস” মূলভাব নিয়ে এটির যাত্রা শুরু। পরবর্তী বছরগুলিতে ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর কেন্দ্র করে এই অভিযান পরিচালনা করা হয়েছে:

| বছর | মূলভাব / অগ্রাধিকার | প্রধান কার্যক্রম |
| --- | --- | --- |
| *২০২১* | ক্যাচ দ্য রেইন, হোয়্যার ইট ফলস, হোয়েন ইট ফলস | বৃষ্টিভিত্তিক জল সংগ্রহ, জলাশয়ের জিও-ট্যাগিং এবং জল শক্তি কেন্দ্র স্থাপন। |
| *২০২২* | জল সংরক্ষণ কার্যক্রমের সম্প্রসারণ | ঐতিহ্যবাহী জলাশয় ও নদীর পুনরুজ্জীবন এবং স্প্রিং-শেডের উন্নয়ন। |
| *২০২৩* | পানীয় জলের উৎসের স্থায়িত্ব | মোট ১৫০টি জল-সংকটপূর্ণ জেলায় পানীয় জলের উৎস মজবুত করা। |
| *২০২৪* | নারী শক্তি সে জল শক্তি | নারী নেতৃত্বাধীন জল সংরক্ষণ, পরিত্যক্ত বোরওয়েল সংস্কার ও বৃক্ষরোপণ। |

জল শক্তি কেন্দ্র

'জল শক্তি কেন্দ্র' (JSK) জেলা স্তরের নলেজ ও ফেসিলিটেশন হাব হিসেবে কাজ করে। এগুলি স্থানীয় প্রশাসন ও জনগণকে জল সংগ্রহের প্রযুক্তিগত পরামর্শ, নির্দেশ ও পরিকল্পনা প্রদানে সহায়তা করে।

জল সংগ্রহ থেকে গ্রামীণ সক্ষমতা অর্জন

জল সংরক্ষণ আজ কেবল সরকারি উদ্যোগ নয়, এটি বর্তমানে একটি জনআন্দোলনে পরিণত হয়েছে। 'ক্যাচ দ্য রেইন' এবং 'জল সঞ্চয় জন ভাগীদারী'-র সমন্বয় বিজ্ঞানসম্মত পরিকল্পনা ও ডিজিটাল মনিটরিং-এর সাহায্যে দেশের জল নিরাপত্তা সুনিশ্চিত করছে এবং সুরক্ষিত ভারতের ভিত্তি স্থাপনে সাহায্য করছে।

তথ্যবিবরণী:

PIB Backgrounders

https://www.pib.gov.in/FeaturesDeatils.aspx?NoteId=159260&ModuleId=2&reg=%203&lang=1

Click here to see pdf 

*******

SSS/PK...


(রিলিজ আইডি: 2328452) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Gujarati