প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

বিমানবাহিনীর প্রধান এনসিসি-র এয়ার উইং-এর এক ক্যাডেটের সঙ্গে বিমানযাত্রা করেছেন

প্রকাশিত: 23 OCT 2026 3:20PM by PIB Kolkata

নতুন দিল্লি ২৩ অক্টোবর ২০২৬,

 

দুঙ্গিগলের এয়ারফোর্স অ্যাকাডেমিতে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং ২০ অক্টোবর জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী (এনসিসি)-র সিনিয়র উইং ক্যাডেট জাকুলা তেজস্বী রেড্ডির সঙ্গে বিমানবাহিনীর কিরণ নামে একটি বিমানে সফর করেছেন। এয়ার চিফ মার্শালের অবসর গ্রহণের আগে অন্তিম বিমান উড়ানের ঠিক পূর্বেই এই সফর। অন্তিম উড়ানে তিনি তাঁর প্রথম ফ্লাইং ইন্সট্রাক্টরের সঙ্গে সফর করেন। 

 

উড়ানের আগে বিমানবাহিনীর প্রধান, ক্যাডেটকে কিরণ এয়ারক্র্যাফট সম্পর্কে খুঁটিনাটি বিভিন্ন তথ্য জানান। উড়ানের সময় তিনি কারিগরি বিভিন্ন বিষয় সম্পর্কেও সিনিয়র উইং ক্যাডেটকে জানিয়েছেন। এর ফলে, ক্যাডেট তেজস্বী হাতে-কলমে বিভিন্ন তথ্য জানতে পেরেছেন।

 

SC/CB/DM


(রিলিজ আইডি: 2327762) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Tamil