ইস্পাতমন্ত্রক
azadi ka amrit mahotsav

ইস্পাত মন্ত্রক ২৮শে অক্টোবর ইস্পাত আমদানি সংক্রান্ত বিষয় নিয়ে একটি ‘ওপেন হাউস’-এর আয়োজন করবে

প্রকাশিত: 23 OCT 2026 11:44AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ অক্টোবর, ২০২৬

 

ইস্পাত মন্ত্রক আগামী ২৮শে অক্টোবর, ২০২৬ নতুন দিল্লির নেতাজি নগরের জিপিওএ-৩-এর  চতুর্থ তলে অবস্থিত ‘স্টিল রুম’-এ ইস্পাত আমদানি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য একটি ‘ওপেন হাউস’-এর আয়োজন করতে চলেছে। বিভিন্ন কোম্পানি ও সংগঠন এই ‘ওপেন হাউস’-এ তাদের সংশ্লিষ্ট সমস্যাগুলি তুলে ধরতে পারবে। এতে অংশগ্রহণের জন্য tech-steel[at]nic[dot]in ইমেইল ঠিকানায় যোগাযোগ করে নির্দিষ্ট তারিখের জন্য একটি সময়সূচী নিশ্চিত করে নিতে হবে।

ই-মেইল পাঠানোর সময় নিম্নলিখিত তথ্যগুলি উল্লেখ করতে হবে:

কোম্পানি বা সংগঠনের নাম
শিল্পের ধরন ও পণ্যের বিবরণ – যেমন: অটোমোবাইল/এরোস্পেস/টেলিকম/প্রতিরক্ষা ইত্যাদি
সমস্যাটি কি SIMS/SARAL SIMS/QCO ছাড় সংক্রান্ত?
যদি আগে কোনো আবেদন করা হয়ে থাকে, তবে তার রেফারেন্স নম্বর
সমস্যার সংক্ষিপ্ত বিবরণ (সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে)।
অংশগ্রহণকারীর নাম ও পদাধিকার (তৃতীয় পক্ষের প্রতিনিধিত্ব গ্রহণযোগ্য নয়)।
অংশগ্রহণকারীর যোগাযোগের বিবরণ (মোবাইল নম্বর ও ই-মেইল)।

এই ‘ওপেন হাউস’ সকাল ১১:০০টা থেকে বিকেল ৫:০০টা পর্যন্ত চলবে এবং ই-মেইলের মাধ্যমে অংশগ্রহণকারীদের জন্য নির্দিষ্ট সময়সূচী জানিয়ে দেওয়া হবে। ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কারণে আগে থেকে সময় নির্ধারণ না করে সরাসরি উপস্থিত হওয়া সম্ভব হবে না। এছাড়া, অধিক সংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে প্রতিটি সংস্থা থেকে কেবল একজন প্রতিনিধিই উপস্থিত থাকতে পারবেন।

যেসব কোম্পানি বা সংগঠনের ইস্পাত আমদানি সংক্রান্ত SIMS/SARAL SIMS/QCO ছাড় নিয়ে কোনো সমস্যা রয়েছে, তাদের জানানো হচ্ছে , তারা যেন ২৬শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০টার মধ্যে উল্লিখিত ই-মেইল ঠিকানায় তাদের অনুরোধ পাঠিয়ে সময়সূচী নিশ্চিত করে নেন।

 


SC/ SD/SG


(রিলিজ আইডি: 2327459) ভিজিটরের কাউন্টার : 15
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil