প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ ব্রোঞ্জ জয়ী ভাবিনা প্যাটেল ও শুভম ওয়াধওয়াকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: 22 OCT 2026 6:09PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ অক্টোবর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ মিক্সড ডাবলসের ক্লাস XD7 বিভাগে ব্রোঞ্জ পদক জয়ের জন্য ভাবিনা প্যাটেল ও শুভম ওয়াধওয়াকে অভিনন্দন জানিয়েছেন। এই সাফল্যের মাধ্যমে এশিয়ান প্যারা গেমসে মিক্সড ডাবলস বিভাগে ভারত প্রথমবারের মতো পদক জয় করেছে। 
প্রধানমন্ত্রীর কার্যালয় এক্স পোস্টে জানিয়েছে:
“ভারতীয় প্যারা টেবিল টেনিসের ইতিহাসে ইতিহাস সৃষ্টি!
এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ মিক্সড ডাবলসের ক্লাস XD7 বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন ভাবিনা প্যাটেল ও শুভম ওয়াধওয়া। এর মাধ্যমে এই প্রতিযোগিতায় মিক্সড ডাবলস বিভাগে ভারত প্রথমবারের মতো পদক জয়ের কৃতিত্ব অর্জন করেছে।
তাঁদের দলগত সমন্বয়, নিষ্ঠা ও দৃঢ় সংকল্প দেশকে গর্বিত করেছে।
এই অসাধারণ ঐতিহাসিক সাফল্যের জন্য দুই খেলোয়াড়কেই অভিনন্দন। তাঁদের ধারাবাহিক সাফল্য কামনা করি। — প্রধানমন্ত্রী @narendramodi”

প্রধানমন্ত্রীর পোস্টটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন 

https://x.com/PMOIndia/status/2113247421195243927?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2113247421195243927%7Ctwgr%5E2270aed7f8dfd59068554fc6d4cd38b28cb7ba79%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2326742reg%3D3lang%3D1

 

SC/ SD/SG


(রিলিজ আইডি: 2327295) ভিজিটরের কাউন্টার : 16