প্রকাশিত:
23 OCT 2026 8:12AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ অক্টোবর, ২০২৬
ভয় ও পরাধীনতার বন্ধন থেকে মুক্ত হয়ে আত্মবিশ্বাস ও মর্যাদার সঙ্গে জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ একটি সংস্কৃত সুভাষিত ভাগ করে নিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স বার্তায় লিখেছেন:
“यावदस्यास्वतन्त्रत्वं तावदीश्वरतो भयम्।
य एतत्समुपासीरंस्ते मुह्यन्ति शुचार्पिताः॥”
এর অর্থ হল -
যতক্ষণ মানুষ নিজেকে স্বাধীন বলে উপলব্ধি করতে পারে না, ততক্ষণ তার মধ্যে নিজের চেয়ে অধিক শক্তিশালী কোনো ক্ষমতার প্রতি ভয় বিরাজ করে। যারা এই ধারণাকে আঁকড়ে ধরে থাকে, তারা ভয়, দুঃখ ও মোহের আবর্তে আবদ্ধ হয়ে পড়ে।
প্রকৃত স্বাধীনতার তাৎপর্য হলো মানুষকে ভয় ও পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা, যাতে সে আত্মবিশ্বাস, আত্মমর্যাদা ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে।
প্রধানমন্ত্রীর পোস্টটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন
https://x.com/narendramodi/status/2113450333724987468?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2113450333724987468%7Ctwgr%5E268f71ac95c8f8c1796a7e77119da3d5bbf57776%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasepage.aspx%3FPRID%3D2327068reg%3D3lang%3D1
SC/ SD/SG