প্রকাশিত:
21 OCT 2026 6:32PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান প্যারা গেমসে পুরুষদের ১০০ মিটার টি৩৫ ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করার জন্য অনুভব চৌধারীকে অভিনন্দন জানিয়েছেন।
স্মরণীয় অভিষেক এবং তাঁর ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের উল্লেখ করে শ্রী মোদী তাঁকে এই অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন জানান। পাশাপাশি, তিনি আশা প্রকাশ করেন যে, এই সাফল্যের পথ ধরে অনুভব তাঁর ক্রীড়াজীবনে আরও অনেক মাইলফলক অর্জন করবেন।
এক্স হ্যান্ডলে একটি পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে:
"এক স্মরণীয় অভিষেক এবং ব্যক্তিগত সেরা পারফরম্যান্স!
অনুভব চৌধারী এশিয়ান প্যারা গেমসে দুর্দান্ত সূচনা করেছেন; তিনি পুরুষদের ১০০ মিটার টি৩৫ ইভেন্টে চমৎকার টাইমিংয়ের সাথে ব্রোঞ্জ পদক জিতেছেন। এই অসাধারণ সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন। তাঁর ক্রীড়া জীবনে এমন আরও অনেক মাইলফলক অর্জিত হোক:
প্রধানমন্ত্রী @narendramodi".
https://x.com/PMOIndia/status/2112883097901367327?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2112883097901367327%7Ctwgr%5Ed1f5f1ab128292e695bc18f74eeef5536f2ba9f8%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2326093reg%3D3lang%3D1
SC/MP/SB