প্রকাশিত:
21 OCT 2026 12:22PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানের লেখা একটি নিবন্ধ ভাগ করে নিয়েছেন। এই নিবন্ধে শ্রী শিবরাজ সিং চৌহান লিখেছেন যে, ভারতীয় কৃষির রূপান্তর এবং কৃষকদের জীবনযাত্রার উন্নতির মূলে রয়েছে প্রযুক্তি ও গবেষণা। এতে পুষ্টি নিরাপত্তার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে; পাশাপাশি উচ্চমূল্যের ফসল, জলবায়ু-সহনশীল কৃষি পদ্ধতি, সম্পদের কার্যকর ব্যবহার এবং কৃষকদের জন্য উন্নত বাজার-সুযোগের ওপর বিশেষ আলোকপাত করা হয়েছে।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে:
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @ChouhanShivraj লিখেছেন যে, ভারতীয় কৃষির রূপান্তর এবং কৃষকদের জীবনযাত্রার উন্নতির মূলে রয়েছে প্রযুক্তি ও গবেষণা।
তিনি পুষ্টি নিরাপত্তার উপর গুরুত্ব আরোপ করেছেন।
বিশেষ করে উচ্চমূল্যের ফসল, জলবায়ু-সহনশীল চাষাবাদ, সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং কৃষকদের জন্য উন্নত বাজার-সুযোগের ওপর তিনি বিশেষ জোর দিয়েছেন।
অবশ্যই পড়ুন!
https://www.hindustantimes.com/opinion/technology-is-central-to-the-agri-transformation-vision-101792523800011.html
https://x.com/PMOIndia/status/2112787875934924925?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2112787875934924925%7Ctwgr%5E8c247591ca4e2d49374d86f7fb65482f467d5c70%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasepage.aspx%3FPRID%3D2325772reg%3D48lang%3D1
SC/MP/SB