প্রধানমন্ত্রীরদপ্তর
এশিয়ান প্যারা গেমসে স্বর্ণপদক জেতার জন্য নিষাদ কুমারকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
প্রকাশিত:
20 OCT 2026 9:47PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান প্যারা গেমসে পুরুষদের হাই জাম্প টি৪৭ (T47) ইভেন্টে নতুন গেমস রেকর্ড গড়ে স্বর্ণপদক জয়ের জন্য নিষাদ কুমারকে অভিনন্দন জানিয়েছেন।
'এক্স'পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে:
"নিষাদের অসাধারণ ক্রীড়া নৈপুণ্য!
পুরুষদের হাই জাম্প টি৪৭ (T47) ইভেন্টে নতুন গেমস রেকর্ড গড়ে স্বর্ণপদক জয় করার জন্য নিষাদ কুমারকে অভিনন্দন। লং জাম্পে আগেই স্বর্ণপদক জয় করা নিষাদ এবার মোট দুটি স্বর্ণপদক অর্জন করে সমগ্র জাতির ভালোবাসা ও শ্রদ্ধা লাভ করলেন। তাঁর বহুমুখী প্রতিভা এবং শ্রেষ্ঠত্ব অর্জনের আকাঙ্ক্ষা সত্যিই অসাধারণ। তাঁকে অভিনন্দন এবং তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা: প্রধানমন্ত্রী @narendramodi"
বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://x.com/PMOIndia/status/2112578309070655916?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2112578309070655916%7Ctwgr%5E74e1d222166a6f121d48e3e9c2d1d3099f75e5c1%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2325619reg%3D3lang%3D1
SC/SD/SKD
(রিলিজ আইডি: 2325777)
ভিজিটরের কাউন্টার : 2