প্রধানমন্ত্রীরদপ্তর
মধ্যপ্রদেশের গোয়ালিয়রে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ
প্রকাশিত:
18 OCT 2026 10:25AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একটি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের নিকটাত্মীয়কে ‘প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল’ (পিএমএনআরএফ) থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা করে প্রদান করা হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় ‘এক্স’ (X)-এ পোস্ট করেছে:
“মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একটি দুর্ঘটনায় প্রাণহানির খবরে আমি মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
নিহত প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী @narendramodi”
https://x.com/PMOIndia/status/2111675186819052013?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2111675186819052013%7Ctwgr%5E5d13f5a36dc0ef21a184b23cde0c021a4f823f24%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2324842reg%3D3lang%3D1
SC/SB/AS
(রিলিজ আইডি: 2324876)
ভিজিটরের কাউন্টার : 4