কৃষিমন্ত্রক
কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান ও কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী শ্রী ভূপেন্দর যাদব ফসলের গোড়া তোলা এবং সেগুলির ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন
প্রকাশিত:
13 OCT 2026 8:43PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ অক্টোবর ২০২৬
নতুন দিল্লির কৃষি ভবনে বর্তমান ধান চাষের মরশুমের পর ফসলের গোড়া তোলা এবং এ সংক্রান্ত ব্যবস্থাপনা নিয়ে একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রক বৈঠক হয়েছে। বৈঠকে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় কৃষি, কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান এবং কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দর যাদব। এই বৈঠকে কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী ভাগিরথ চৌধুরি, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের কৃষিমন্ত্রীরা সহ কৃষি মন্ত্রক এবং পরিবেশ মন্ত্রকের ঊর্ধতন আধিকারিকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীরা বলেন, ফসল কাটা এবং রবি শস্যের বীজ বপনের মাঝের সময় অনেক কম। এখন ফাইল চালাচালি করলে সময়ের অপব্যায় হবে। তাই জেলাস্তরে কালেক্টররা পরিস্থিতি অনুযায়ী বৈঠক করবেন এবং দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেন, কৃষিকাজের শেষে ফসলের গোড়া কোনও সমস্যা নয়, বরং কৃষকের আয় বৃদ্ধি এবং মাটির স্বাস্থ্যের উন্নতির জন্য এটি অত্যন্ত কার্যকর। ফসল কাটার পর গাছের গোড়া, যাকে অনেক জায়গায় নাড়াও বলা হয়, সেটি জৈব সিএনজি ও জৈব ইথানল তৈরিতে এবং বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা যায়।
১৫ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরের মধ্যে মধ্যপ্রদেশ ও রাজস্থানে ফসলের গোড়া পোড়ানোর কিছু ঘটনা ঘটেছে যা অত্যন্ত উদ্বেগজনক। মন্ত্রীরা জমি থেকে গোড়া তোলার জন্য মেশিনের সাহায্য নেওয়ার ওপর গুরুত্ব দেন। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় আর্থিক সহায়তার ব্যবস্থা করছে। খরা প্রবণ অঞ্চলে ফসলের গোড়া গবাদির পশুর খাদ্য হিসেবে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একাজে কৃষকদের সঙ্গে সংশ্লিষ্ট শিল্প সংস্থাগুলির মধ্যে সমন্বয় গড়ে তুলতে হবে। মন্ত্রীরা রাজ্যগুলিকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী জানান, কৃত্রিম উপগ্রহের সাহায্যে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হবে।
SC/CB/NS…
(রিলিজ আইডি: 2323169)
ভিজিটরের কাউন্টার : 2