মানবসম্পদবিকাশমন্ত্রক
আইআইটি রাঁচিতে শিক্ষার্থী মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটি গঠন করল শিক্ষা মন্ত্রক
প্রকাশিত:
13 OCT 2026 2:26PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ অক্টোবর, ২০২৬
আইআইটি-র রাঁচি ক্যাম্পাসে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা শিক্ষা মন্ত্রকের গোচরে এসেছে। এই সংক্রান্ত বিষয় ও পরিস্থিতি বিশদে খতিয়ে দেখতে মন্ত্রক ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। এর নেতৃত্বে রয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের অধিকর্তা অধ্যাপক রজনী আব্বি। এছাড়া কমিটিতে একজন অভিজ্ঞ মনোবিদ এবং শিক্ষা মন্ত্রকের এক পদস্থ আধিকারিক রয়েছেন।
কমিটিকে এই ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে এবং নির্দেশিকা যথাযথভাবে মেনে চলা হয়েছে কিনা, তা বিচার করার দায়িত্ব দেওয়া হয়েছে। মৌলিক সুযোগ সুবিধা ছিল কিনা, তার কার্যকারিতা, প্রাতিষ্ঠানিক সহায়তা ব্যবস্থা, পরামর্শ ও দিশা নির্দেশের ব্যবস্থা এবং পড়ুয়াদের অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থাপনা ছিল কিনা তা বিশেষভাবে খতিয়ে দেখতে বলা হয়েছে। এক্ষেত্রে প্রক্রিয়াগত কোনো খামতি থাকলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে বলা হয়েছে কমিটিকে। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা সুনিশ্চিত করাই হল এর উদ্দেশ্য।
কমিটির সদস্যরা সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে কথা বলবেন এবং প্রয়োজনীয় সব নথিপত্র পরীক্ষা করবেন।
প্রতিষ্ঠানের কার্যধারা মসৃণ ও অব্যাহত রাখতে মন্ত্রক যাবতীয় প্রয়োজনীয় অন্তর্বর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে।
SC/SD/SG
(রিলিজ আইডি: 2322879)
ভিজিটরের কাউন্টার : 3