শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিশ্বমানের প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টির দ্বিমুখী কৌশলের ওপর জোর কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রীর

প্রকাশিত: 12 OCT 2026 2:22PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ অক্টোবর, ২০২৬ 

 

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল বিশ্বের সেরা প্রযুক্তির ব্যবহারের সঙ্গে যুক্ত হওয়া এবং কর্মসংস্থান ও ব্যবসার ব্যাপক সম্ভাবনা রয়েছে এমন ক্ষেত্রগুলি চিহ্নিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
আজ নতুন দিল্লিতে দিল্লি ডায়ালগ: পলিসিস ফর এ ফিউচার-রেডি ইন্ডিয়া-এই  বিষয় অনুষ্ঠানে তিনি  ব্যবসা-বাণিজ্য, স্টার্টআপ এবং তরুণদের জন্য সুযোগ সৃষ্টির গুরুত্ব তুলে ধরেন। মন্ত্রী বলেন, ভারত  বিশ্ববাজারের অংশ হতে চায়। মানুষের জন্য সুযোগ তৈরি অর্থাৎ   কর্মসংস্থানের সুযোগ, স্টার্টআপগুলির জন্য সুযোগ এবং তরুণদের নতুন নতুন ধারণা নিয়ে এগিয়ে আসার সুযোগ গড়ে তোলা দরকার।
শ্রী গোয়েল মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) মাধ্যমে বিশ্ববাজারের সাথে ভারতের ক্রমবর্ধমান অংশগ্রহণের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভারতীয় ব্যবসা ও তরুণদের জন্য এসব চুক্তির মাধ্যমে যে সুযোগ তৈরি হয়, তার ওপর জোর দেন। তিনি বলেন, উন্নত অর্থনীতির দেশগুলির সাথে ভারতের অংশীদারিত্ব উভয় পক্ষের জন্যই লাভজনক হতে পারে। এক্ষেত্রে ভারত বস্ত্র, জুতা, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ ক্ষেত্রে তার সক্ষমতা কাজে লাগাতে পারে এবং একই সাথে উন্নত প্রযুক্তি ও উচ্চমানের ইলেকট্রনিক সরঞ্জাম পাওয়ার সুযোগ লাভ করতে পারে।
আত্মনির্ভরশীলতার বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরে শ্রী গোয়েল বলেন বিশ্বের জন্য ভারতের দরজা বন্ধ নয় বরং আমরা সেগুলিকে আরও প্রশস্ত করা হচ্ছে।
শ্রী পীযূষ গোয়েল ভারতের অর্থনৈতিক বিকাশ ও রপ্তানির জন্য উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা নির্ধারণের গুরুত্বের ওপরও জোর দেন। তিনি এক ট্রিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রার প্রসঙ্গ উল্লেখ করেন। 
মন্ত্রী বলেন, ২০৪৭ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার ভারতের উচ্চাকাঙ্ক্ষাকে একটি রোডম্যাপ বা কর্মপরিকল্পনা সহায়তা করছে, যেখানে দেশের বিকাশে নির্ণায়ক ভূমিকা নিতে পারে এমন ক্ষেত্রগুলিকে চিহ্নিত করা হয়েছে। তিনি ভারতের ১৪০ কোটি মানুষের মধ্যে পণ্য ও পরিষেবার ক্রমবর্ধমান চাহিদার কথা উল্লেখ করেন। তিনি উল্লেখ করেন যে, ইলেকট্রনিক্স এবং গৃহস্থালী বৈদ্যুতিক সরঞ্জামের ক্রমবর্ধমান চাহিদা সেমিকন্ডাক্টর কারখানা সহ দেশীয় উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগকে উৎসাহিত করতে পারে।
শ্রী গোয়েল পর্যটন ক্ষেত্রকে কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন ব্যবসার সুযোগ তৈরির ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনাময় একটি ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যটন প্রচারে তিনি জার্মানি ও জাপানের মতো দেশে ভারতীয় কর্মীদের চাহিদার কথা উল্লেখ করেন এবং আন্তর্জাতিক বাজারে ভারতীয় পেশাজীবীদের অবদানের সম্ভাবনার উপর জোর দেন। এছাড়া, আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় কর্মীদের প্রতি যে আস্থা রয়েছে, তার কথাও তিনি তুলে ধরেন। তিনি বলেন যে, সততা এবং অন্যের প্রতি যত্নশীল মনোভাবের জন্য ভারতীয়রা সর্বত্র সমাদৃত।
শ্রী পীযূষ গোয়েল দৃঢ় আস্থা প্রকাশ করেন যে, ভারত গাড়ি উৎপাদনের একটি বৈশ্বিক কেন্দ্রে পরিণত হবে। তিনি বলেন, বাজারের চাহিদা যখন একটি লাভজনক পর্যায়ে পৌঁছাবে, তখন আন্তর্জাতিক গাড়ি নির্মাতারা ভারতে উৎপাদন আরও বাড়াবে। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন থেকে গাড়ি আমদানির জন্য নির্ধারিত কোটার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন কোটা মূলত দামি গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য; কম দামি গাড়ির বাজারটি এর আওতাভুক্ত করা হয়নি।
বিশ্ববাজারে ভারতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে গুণমানের গুরুত্বের ওপর জোর দেন তিনি। গুণগত মানদণ্ড উন্নয়নের লক্ষ্যে নীতি-নির্ধারক, শিল্প অংশীদার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের, যেমন - ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ও ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

 

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2322319) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Tamil