প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

নানাজি দেশমুখের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে গ্রামোন্নয়নে তাঁর অবদানকে স্মরণ করেছেন

পোস্ট করার দিনক্ষণ: 11 OCT 2026 9:49AM by PIB Agartala

নতুনদিল্লি, ১১ অক্টোবর ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নানাজি দেশমুখের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি নানাজি দেশমুখকে দেশ গড়ার অন্যতম এক ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করেন, যিনি তাঁর ভাবনা ও কাজের মাধ্যমে দেখিয়েছিলেন তৃণমূল স্তর থেকেই প্রকৃত পরিবর্তন শুরু হয়।


শ্রী মোদী বলেন, নানাজি দেশমুখ রাজনীতিতে নিজের দৃঢ়চেতা মানসিকতা প্রদর্শনের পাশাপাশি গঠনমূলক সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন এবং গ্রামোন্নয়ন ও সকলকে নিয়ে কাজ করার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি শক্তিশালী ও স্বনির্ভর ভারত গড়ে তোলার ক্ষেত্রে শ্রী দেশমুখের স্বপ্নকে বাস্তবায়িত করতে সব ধরণের চেষ্টা চালান হবে।

সামাজিক মাধ্যম এক্স- এ এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন:

“নানাজি দেশমুখকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। দেশ গড়ার অন্যতম এক ব্যক্তিত্ব হিসেবে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনি তাঁর ভাবনা ও কাজের মাধ্যমে দেখিয়েছিলেন তৃণমূল স্তর থেকেই প্রকৃত পরিবর্তন শুরু হয়। দৃঢ়চেতা মানসিকতা প্রদর্শনের পাশাপাশি গঠনমূলক সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন তিনি এবং গ্রামোন্নয়ন ও সকলকে নিয়ে কাজ করার জন্য নিজেকে উৎসর্গ করেন।
একটি শক্তিশালী ও স্বনির্ভর ভারত গড়ে তোলার ক্ষেত্রে তাঁর স্বপ্নকে বাস্তবায়িত করতে সব ধরণের চেষ্টা চালান হবে। ”

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2322268) ভিজিটরদের কাউন্টার : 4