শিল্পওবাণিজ্যমন্ত্রক
ভারত এবং ইএফটিএ-এর মধ্যে টিইপিএ-এর বিভিন্ন সম্ভাবনাকে সার্বিকভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্য সচিব শ্রী রাজেশ আগরওয়াল
প্রকাশিত:
07 OCT 2026 4:07PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ অক্টোবর, ২০২৬
বাণিজ্য সচিব শ্রী রাজেশ আগরওয়াল আজ নতুন দিল্লিতে ভারত-ইউরোপীয় অবাধ বাণিজ্য সংগঠন (ইএফটিএ)-এর বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (টিইপিএ)নিয়ে রপ্তানি প্রোৎসাহন পরিষদের বৈঠকে মূল ভাষণ দিয়েছেন। এই বৈঠকে ইএফটিএ গোষ্ঠীভুক্ত চারটি দেশ – আইসল্যান্ড, লিশটেনস্টাইন, নরওয়ে এবং স্যুইজারল্যান্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাণিজ্য মন্ত্রক আয়োজিত দ্বিতীয় ভারত-ইএফটিএ-এর সমৃদ্ধি সংক্রান্ত শীর্ষ সম্মেলন উপলক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়।
শ্রী আগরওয়াল বলেন, ভারত ও ইএফটিএ-এর দেশগুলি নিজেদের বাজার একে অন্যকে খুলে দিয়েছে। এই চুক্তি শুধুমাত্র রাজস্বের মধ্যেই সীমাবদ্ধ নয়, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণেও এটি সমানভাবে গুরুত্বপূর্ণ। এর ফলে, বিনিয়োগ, সরবরাহ শৃঙ্খল তৈরি এবং ভবিষ্যতের জন্য নানা পরিকল্পনা করতে সহায়ক হবে। ইএফটিএ গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বচ্ছল বাজারে ভারতীয় পণ্যসামগ্রীর সহজ প্রবেশ নিশ্চিত হবে। কিন্তু এই বাজারে উন্নতমানের সামগ্রীর চাহিদা বেশি। তিনি বাণিজ্য জগতের প্রতিনিধিদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। প্রতিটি সহযোগী রাষ্ট্রের বাজারের জন্য আগামী পাঁচ বছরের পরিকল্পনা করারও পরামর্শ দেন তিনি। শ্রী আগরওয়াল বলেন, ভারতের ক্রমবর্ধমান বাজারে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
SC/CB/DM.
(রিলিজ আইডি: 2320233)
ভিজিটরের কাউন্টার : 5