প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

নতুন দিল্লিতে ভারত- আর্জেন্টিনা সেনাবাহিনীর যৌথ পর্বতারোহণ অভিযানে পতাকা দেখিয়ে স্বাগত জানালেন সেনাপ্রধান

প্রকাশিত: 06 OCT 2026 5:33PM by PIB Kolkata

নতুন দিল্লি ০৬ অক্টোবর ২০২৬

 

সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ আজ নতুনদিল্লিতে যৌথ ভারত-আর্জেন্টিনা সেনা পর্বতারোহণ অভিযানের সদস্যদের পতাকা দেখিয়ে স্বাগত জানান। এই দলটি ১৭ সেপ্টেম্বর আবি গামিন পর্বত (৭,৩৫৫ মিটার) এবং ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কামেট পর্বত (৭,৭৫৬ মিটার) সফলভাবে আরোহণ করেছে। উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত কামেট পর্বত, কাঞ্চনজঙ্ঘা ও নন্দা দেবী পর্বতের পর ভারতের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ।

লেফটেন্যান্ট কর্নেল চিরাগ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর ২৫ জন এবং আর্জেন্টিনার সেনাবাহিনীর ১০ জন সদস্য নিয়ে গঠিত ৩৫ সদস্যের অভিযাত্রী দলটি ২১ আগস্ট ২০২৬ তারিখে নতুনদিল্লির মানেকশ সেন্টার থেকে যাত্রা শুরু করে। হিমালয়ের প্রতিকূল পরিস্থিতিতে পর্বতারোহীরা প্রচণ্ড ঠান্ডা, তীব্র বাতাস, তুষারক্ষেত্র, খাড়া পাথুরে অংশ, ফাটল এবং উচ্চভূমির অন্যান্য প্রতিবন্ধকতা অতিক্রম করে উভয় শৃঙ্গে আরোহণ করেন। এই কৃতিত্ব তাদের শারীরিক সহনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা, মানসিক দৃঢ়তা এবং নিবিড় সমন্বয়ের প্রতিফলন ।

এই অভিযানটি দুই সেনাবাহিনীর মধ্যে তৃতীয় যৌথ পর্বতারোহণ উদ্যোগ । এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে আর্জেন্টিনার মেন্দোজায় অবস্থিত মাউন্ট অ্যাকনকাগুয়া (৬,৯৬২ মিটার) এবং ২০২৫ সালের আগস্টে লাদাখের সুরু উপত্যকায় অবস্থিত মাউন্ট কুন (৭,০৭৭ মিটার)-এ দুটি অভিযান পরিচালিত হয়েছিল ।

 

এই ধারাবাহিক অভিযানগুলি ভারতীয় ও আর্জেন্টিনার সেনাবাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা, আন্তঃকার্যক্ষমতা, সৌহার্দ্য এবং পারস্পরিক বিশ্বাসকে শক্তিশালী করেছে এবং একই সঙ্গে প্রতিকূল উচ্চ-উচ্চতার পরিবেশে একসঙ্গে কাজ করার মূল্যবান অভিজ্ঞতা প্রদান করেছে।

 

 

SC/PM/CS


(রিলিজ আইডি: 2319944) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Tamil , Malayalam