রাষ্ট্রপতিরসচিবালয়
এইমস বিলাসপুরের প্রথম সমাবর্তনে রাষ্ট্রপতি
প্রকাশিত:
06 OCT 2026 3:27PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৬ অক্টোবর, ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ হিমাচল প্রদেশের বিলাসপুরে AIIMS-এর প্রথম সমাবর্তনে যোগ দেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, মানবতার সেবা করা চিকিৎসা পেশার প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত । একজন অসুস্থ ব্যক্তি যখন একজন ডাক্তারের সঙ্গে দেখা করতে যান, তখন রোগের সঙ্গে জড়িত ভয় ও অনিশ্চয়তার পাশাপাশি তাঁর মধ্যে একধরণের আশারও সঞ্চার হয়। ডাক্তারদের জ্ঞান ও দক্ষতা ছাড়াও সহমর্মিতা এবং সহানুভূতিশীল আচরণ রোগীকে সাহস যোগায়। তিনি ডাক্তারদের সংবেদনশীল এবং সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ন্যূনতম খরচে মানসম্পন্ন চিকিৎসা সেবা AIIMS-এর বৈশিষ্ট্য। দেশের সবচেয়ে দক্ষ ডাক্তাররা এখানে চিকিৎসা করেন। এই প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের সুগভীর আস্থা রয়েছে। সেজন্যই আরো বেশি মানুষের উপকারের জন্য এবং আরও মেধাবী শিক্ষার্থীদের উচ্চ-স্তরের চিকিৎসা শিক্ষা গ্রহণের ব্যবস্থা করতে দেশের বিভিন্ন অংশে অনেক AIIMS প্রতিষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রপতি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে এইমস বিলাসপুর একটি বিশেষ দায়িত্ব বহন করে। হিমাচল প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী জনগণকে সময়মতো মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা একটি বহুমুখী চ্যালেঞ্জ। AIIMS বিলাসপুরকে উন্নত স্বাস্থ্যসেবার একটি প্রধান কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হতে হবে। তিনি টেলিমেডিসিন, প্রত্যন্ত অঞ্চলের জন্য বিশেষজ্ঞ পরামর্শ, চিকিৎসা কর্মীদের প্রশিক্ষণ এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পার্বত্য অঞ্চলে স্বাস্থ্যসেবা পরিষেবা জোরদার করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
রাষ্ট্রপতি বলেন, গুরুতর অসুস্থতার চিকিৎসার খরচ সাধারণ মানুষের উপর ভারী আর্থিক বোঝা চাপিয়ে দেয়। এই অসুবিধা দূর করার জন্য, ভারত সরকার সমাজের দুর্বলতর অংশের মানুষের জন্য 'আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা'-এর আওতায় পরিবারপিছু নিখরচায় ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা প্রদান করে।
রাষ্ট্রপতি বলেন, সাশ্রয়ী মূল্যে নাগরিকদের মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদান এক সম্মিলিত দায়িত্ব। চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধের ক্রমবর্ধমান দাম রোগী এবং তাদের পরিবারের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে। সাশ্রয়ী ও নাগালের মধ্যে থাকা স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা AIIMS-এর মতো প্রধান প্রতিষ্ঠানগুলির সামনে একইসঙ্গে সুযোগ ও চ্যালেঞ্জ এনে দিয়েছে।
রাষ্ট্রপতির ভাষণ দেখতে এখানে ক্লিক করুন-
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319547®=48&lang=1
SC/SD/SKD
(রিলিজ আইডি: 2319677)
ভিজিটরের কাউন্টার : 4