সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

চিন্তন শিবির ২০২৬ – এর উদ্বোধন করলেন নীতিন গড়করি

প্রকাশিত: 05 OCT 2026 2:19PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ অক্টোবর, ২০২৬ 

 

কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি আজ চিন্তন শিবির ২০২৬ – এর উদ্বোধন করেছেন। গুজরাটের নর্মদা জেলার একতা নগরে স্ট্যাচু অফ ইউনিটির টেন্ট সিটি ২ – এর মহাসড়ক পরিকাঠামো নিয়ে দু’দিনের এই জাতীয় আলোচনাচক্র শুরু হয়েছে। এই চিন্তন শিবিরের বিষয় ‘গতি শক্তি সে প্রগতি’। রাজ্যগুলির সড়ক ও পূর্ত মন্ত্রী, রূপায়ণকারী সংস্থা, অংশীদার, মহাসড়ক উন্নয়ন তা রূপায়ণ ও পরিকাঠামো নিয়ে আলোচনায় যোগ দিচ্ছেন। উদ্বোধনী সভায় সড়ক ও মহাসড়ক প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রাও ভাষণ দেন।
চিন্তন শিবিরে শ্রী গড়করি বলেন, এই চিন্তন শিবির মহাসড়ক উন্নয়ন নিয়ে কেন্দ্র – রাজ্য আলোচনার এক গুরুত্বপূর্ণ মঞ্চ। ক্ষেত্রীয় স্তরে উদ্ভূত বিভিন্ন সমস্যার সমাধানসূত্র যৌথ সমন্বয়ের ভিত্তিতে কাজের মধ্য দিয়ে সমাধান করা সম্ভব। তিনি আরও বলেন, বিভিন্ন রাজ্য মহাসড়ক উন্নয়নের ক্ষেত্রে সুদূরপ্রসারী কোনও পদক্ষেপ নিয়ে থাকলে তা তুলে ধরা হবে এবং অন্য রাজ্যগুলিকেও সেটি অনুসরণ করতে বলা হয়েছে। 
মহাসড়কগুলির ক্ষেত্রে নিরাপত্তা, যানবাহনের গতি এবং বিশ্বমান বজায় রাখার উপর তিনি গুরুত্ব দিয়েছেন। উন্নতমানের পরিকল্পনা এবং বিস্তারিত প্রকল্প রিপোর্ট – এর উপর তিনি জোর দেন। তিনি বলেন, মনে রাখতে হবে রূপায়ণের ক্ষেত্রে বিলম্ব এড়াতে হবে। কারণ, বিলম্বের অর্থ আরও বেশি প্রকল্পের ব্যয়বহুল করে তোলা। 
জাতীয় অর্থনৈতিক উন্নয়নে মহাসড়ক পরিকাঠামোর গুরুত্বকে তুলে ধরে শ্রী গড়করি বলেন, শহর, নগর, বন্দর, বাজার এবং শিল্প কেন্দ্রগুলির সঙ্গে মহাসড়ক নিরবচ্ছিন্ন যোগাযোগ গড়ে দেয়। উন্নতমানের প্রযুক্তি, উদ্ভাবনী নির্মাণ পরিকল্পনা, ব্যয় সাশ্রয়ী দ্রব্য সামগ্রীর ব্যবহারের সঙ্গে মহাসড়কের গুণগতমানকে এমন করতে হবে, যাতে রক্ষণা-বেক্ষণের খরচ কমে। পরিবেশ-বান্ধব ব্যবস্থাপনার উপরও তিনি জোর দিয়েছেন। দ্রব্য সামগ্রী যাতে পুনর্ব্যবহার সম্ভব হয়, তার উপর জোর দিয়ে পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণ ক্ষেত্রকে সুনিশ্চিত করার উপর জোর দেন তিনি। 
বিকশিত ভারত – এর লক্ষ্য সম্পাদনে উন্নতমানের যোগাযোগ ব্যবস্থার স্বার্থে ভবিষ্যৎ-বান্ধব মহাসড়ক পরিকাঠামো রূপায়ণে সমস্ত অংশীদারদের একযোগে কাজ করার তিনি আহ্বান জানিয়েছেন।

 

SC/AB/SB…


(রিলিজ আইডি: 2319122) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Tamil , Telugu