প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান গেমসে কুস্তিতে মহিলাদের ৫৩ কেজি ফ্রিস্টাইল বিভাগে রৌপ্য পদক প্রাপ্তির জন্য অন্তিম পাঙ্ঘালকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: 04 OCT 2026 9:51AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৪ অক্টোবর ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে কুস্তিতে মহিলাদের ৫৩ কেজি ফ্রিস্টাইল বিভাগে রৌপ্য পদক প্রাপ্তির জন্য অন্তিম পাঙ্ঘালকে অভিনন্দন জানিয়েছেন।

 

প্রধানমন্ত্রী তাঁর ক্রীড়া নৈপুণ্যকে অনবদ্য বলে বর্ণনা করেছেন এবং বলেন তিনি খুব ভাল খেলেছেন। 

 

শ্রী মোদী ভবিষ্যতেও অন্তিম পাঙ্ঘালের সাফল্য কামনা করেন এবং আশা করেন শ্রীমতী পাঙ্ঘাল দেশের জন্য আরও পদক নিয়ে আসবেন এবং অন্য ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবেন।

 

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় বলা হয়েছে;

 

“অন্তিম পাঙ্ঘালের এশিয়ান গেমসে রৌপ্য পদক প্রাপ্তি প্রকৃত অর্থেই অনবদ্য! কুস্তিতে মহিলাদের ৫৩ কেজি ফ্রিস্টাইল বিভাগে তিনি দুর্দান্ত ক্রীড়া নৈপুণ্য দেখানোয় তাঁকে অভিনন্দন জানাই। ভবিষ্যতেও অন্তিম পাঙ্ঘালের সাফল্য কামনা করি এবং আশা করি শ্রীমতী পাঙ্ঘাল দেশের জন্য আরও পদক নিয়ে আসবেন এবং অন্য ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবেন: প্রধানমন্ত্রী @narendramodi”

 

https://x.com/PMOIndia/status/2106586176392184008?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2106586176392184008%7Ctwgr%5E797087abdc4d2025c03ee08090f0923a680cff86%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2318817reg%3D3lang%3D1

 

 

 

SC/CB/AS


(রিলিজ আইডি: 2318877) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Tamil , Malayalam