প্রধানমন্ত্রীরদপ্তর
এশিয়ান গেমসে মহিলাদের ৬৫ কেজি বক্সিং বিভাগে সোনা জেতায় পারভিনকে প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন
প্রকাশিত:
02 OCT 2026 6:11PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে মহিলাদের ৬৫ কেজি বক্সিং ইভেন্টে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সোনা জয় করায় পারভিনকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, পারভিনের এই সাফল্য ভারতীয় বক্সিংয়ের ইতিহাসে আরও একটি গৌরবময় অধ্যায় যুক্ত করল। তিনি উল্লেখ করেন যে, পারভিনের এই সাফল্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক এবং খেলাধুলার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনে তাঁর নিষ্ঠাকে তুলে ধরে।
শ্রী মোদী আগামী দিনে পারভিনের সমস্ত প্রচেষ্টার জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় 'এক্স' (X)-এ পোস্ট করেছে:
“অসাধারণ এক সোনা জয়!
এশিয়ান গেমসে মহিলাদের ৬৫ কেজি বক্সিং বিভাগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সোনা জেতায় পারভিনকে অভিনন্দন। এটি এক অসাধারণ সাফল্য যা ভারতীয় বক্সিংয়ের ইতিহাসে আরও একটি গৌরবময় অধ্যায় যুক্ত করল। তাঁর এই সাফল্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক এবং খেলাধুলার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনে তাঁর নিষ্ঠাকে তুলে ধরে। আগামী দিনে তাঁর সমস্ত প্রচেষ্টার জন্য আমার শুভেচ্ছা রইল: PM @narendramodi”
https://x.com/PMOIndia/status/2105984805116465588?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2105984805116465588%7Ctwgr%5E0a586921eef2f9d49ff97710f57712ac71ffee1f%7Ctwcon%5Es1_
SC/SB/DM
(রিলিজ আইডি: 2318584)
ভিজিটরের কাউন্টার : 2