সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত সরকার দিব্যাঙ্গজন ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের যানবাহনের জন্য ছাড়প্রাপ্ত ফাস্ট্যাগ ইস্যু সংক্রান্ত নির্দেশিকা সংশোধন করেছে

প্রকাশিত: 01 OCT 2026 4:57PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ অক্টোবর ২০২৬

 

নাগরিকদের জীবনযাত্রার মান সহজতর করা এবং দিব্যাঙ্গজন ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য টোল-সংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্যে, ভারত সরকার যোগ্য দিব্যাঙ্গজন সুবিধাভোগীদের জন্য টোল-মুক্ত ফাস্ট্যাগ ইস্যু ও রিনিউয়াল নির্দেশিকা সংশোধন করেছে। এই সংশোধিত কাঠামোর উদ্দেশ্য হলো যোগ্য দিব্যাঙ্গজনদের যানবাহনের জন্য টোল-মুক্ত ফাস্ট্যাগ ইস্যু ও রিনিউয়ালের ক্ষেত্রে অধিকতর সামঞ্জস্য আনা এবং বারবার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা বা প্রক্রিয়ার ঝামেলা কমানো। এই নির্দেশিকাগুলি ২রা অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে।

 

এর আওতায়, শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের ব্যবহারের জন্য বিশেষভাবে নকশা করা ও নির্মিত যানবাহন এবং ‘দিব্যাঙ্গজন’ মালিকানার অধীনে নিবন্ধিত যানবাহনগুলিকে টোল-মুক্ত ফাস্ট্যাগ প্রদান করা হবে। এই টোল-মুক্ত ফাস্ট্যাগ প্রদানের বিষয়টি বৈধ প্রতিবন্ধী শংসাপত্র, ইউনিক ডিজ্যাবিলিটি আইডেন্টিটি কার্ড বা অন্যান্য প্রযোজ্য নথিতে উল্লিখিত প্রতিবন্ধকতার শতাংশের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে।

 

পূর্ববর্তী নির্দেশিকা অনুযায়ী, দিব্যাঙ্গজনদের জন্য টোল-মুক্ত ফাস্ট্যাগ প্রতি বছর রিনিউ করা বাধ্যতামূলক ছিল। তবে নতুন নির্দেশিকা অনুযায়ী, টোল-মুক্ত ফাস্ট্যাগ -এর মেয়াদ প্রতিবন্ধকতার নথিভুক্ত শতাংশের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে। ৭০% থেকে ১০০% প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের জন্য ইস্যুকৃত ফাস্ট্যাগ -এর মেয়াদ হবে পাঁচ বছর এবং ৪০% থেকে ৭০%-এর কম প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের জন্য ইস্যুকৃত ফাস্ট্যাগ -এর মেয়াদ হবে তিন বছর। এরপর, যোগ্যতা বজায় থাকা এবং ‘ন্যাশনাল হাইওয়েজ ফি রুলস, ২০০৮’-এর বিধানাবলি মেনে চলার শর্তসাপেক্ষে এই টোল-মুক্ত ফাস্ট্যাগ রিনিউ করা যেতে পারে।

 

এই সংশোধিত বিধানগুলোর লক্ষ্য হলো যোগ্য দিব্যাঙ্গজন সুবিধাভোগীদের জন্য জাতীয় মহাসড়কের টোল ব্যবস্থাটিকে আরও সহজগম্য, স্বচ্ছ ও ব্যবহার-বান্ধব করে তোলার পাশাপাশি নির্ধারিত নিয়ম ও যোগ্যতার শর্তাবলী অনুযায়ী টোল-মুক্ত সুবিধা প্রদানের বিষয়টি নিশ্চিত করা।

 

 

SC/AP/NS


(রিলিজ আইডি: 2317898) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Malayalam