প্রধানমন্ত্রীরদপ্তর
এশিয়ান গেমস-এ শুটিং-এ মহিলাদের ট্র্যাপ ইভেন্টে নিরু ধান্ডার ঐতিহাসিক স্বর্ণপদক জয়ের জন্য প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রকাশিত:
29 SEP 2026 6:30PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমস-এ শুটিং-এ মহিলাদের ট্র্যাপ ইভেন্টে স্বর্ণপদক জয়ের জন্য নিরু ধান্ডাকে অভিনন্দন জানিয়েছেন। এই প্রথম কোনও ভারতীয় মহিলা এই ইভেন্টে ব্যক্তিগতভাবে সোনা পেলেন।
প্রধানমন্ত্রী তাঁর নির্ভুল লক্ষ্যভেদের প্রশংসা করেন এবং বলেন, তাঁর এই সাফল্যে সারা দেশ গর্বিত।
এই ঐতিহাসিক সাফল্যে অনেক তরুণ ক্রীড়াবিদ অনুপ্রাণিত হয়ে শুটিংকে বেছে নেবেন বলে আশাপ্রকাশ করেন শ্রী মোদী।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় জানানো হয়েছে :
“নিরু ধান্ডার জন্য ভারত এক ঐতিহাসিক মুহুর্তকে প্রত্যক্ষ করেছে !
এশিয়ান গেমস-এ শুটিং-এ মহিলাদের ট্র্যাপ ইভেন্টে স্বর্ণপদক জয়ের জন্য নিরু ধান্ডাকে অভিনন্দন জানাই। এই প্রথম কোনও ভারতীয় মহিলা এই ইভেন্টে ব্যক্তিগতভাবে সোনা পেলেন। নির্ভুল লক্ষ্যভেদের মাধ্যমে তাঁর এই সাফল্য অর্জনে সারা দেশ গর্বিত। আশা রাখি এই ঐতিহাসিক সাফল্যে অনেক তরুণ ক্রীড়াবিদ অনুপ্রাণিত হয়ে আগামীদিনে শুটিংকে বেছে নেবেন এবং সর্বোচ্চ সম্মান নিয়ে আসবেন : প্রধানমন্ত্রী@narendramodi”
https://x.com/PMOIndia/status/2104910530574188853?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2104910530574188853%7Ctwgr%5Ed8eeaf902fccded6c0f14c6a7a53af2c4d938560%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2316616reg%3D48lang%3D2
SC/CB/NS….
(রিলিজ আইডি: 2316912)
ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Malayalam