প্রতিরক্ষামন্ত্রক
ভারত মহাসাগরীয় এলাকায় প্রথম উত্তরদাতা এবং বিশ্বস্ত নিরাপত্তা অংশীদার ভারতঃ রাজনাথ সিং
প্রকাশিত:
29 SEP 2026 3:47PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং বলেছেন, ভারত মহাসাগর এলাকায় প্রথম উত্তরদাতা, পছন্দসই সুরক্ষা অংশীদার এবং বিশ্বস্ততা এবং নির্ভরযোগ্যতার প্রতীক হিসেবে ভারত তার দৃঢ় অবস্থান বজায় রেখেছে। নতুন দিল্লির নৌসেনা ভবনে আজ ভারতীয় নৌবাহিনীর দ্বিবার্ষিক কমান্ডার্স কনফারেন্স ২০২৬-এর দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সারা বিশ্ব আজ এই এলাকায় ভারতের কৌশলগত অবস্থান এবং কৌশলগত দায়িত্ব দুই প্রত্যক্ষ করছে। তিনি বলেন, আজ সামুদ্রিক জলপথ জুড়ে জাহাজের অতিরিক্ত ভিড় , বঞ্চনা, গ্রে জোনের মতো সমস্যা পরিস্থিতিকে অনেক বেশি জটিল করে তুলেছে। ফলে নজরদারি এবং প্রতিক্রিয়া কৌশল বর্তমানে এক ভিন্ন মাত্রা পেয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রী বলেন, দক্ষিণ চিন সাগর, ভূমধ্যসাগর, আটল্যান্টিক মহাসগার সহ সর্বত্র ভারতের যুদ্ধ জাহাজের উপস্থিতি প্রসারিত। এরমধ্যে দিয়ে ভারতের সামুদ্রিক শক্তির দক্ষতা প্রতিফলিত হয়। কৌশলগত ক্ষেত্রের গভীরতাকে সুনিশ্চিত করতে এবং আঞ্চলিক শক্তি উপস্থাপনায় ভারতীয় নৌ বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেছেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় নৌ বাহিনীর আধুনিকীকরণে দায়বদ্ধতাকে তুলে ধরে তিনি বলেন, কেবল সামুদ্রিক সীমানা রক্ষাই নয়, আমাদের নৌবাহিনী অর্থনৈতিক সুরক্ষাকে শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক স্থায়িত্ব এবং ক্ষমতার বিন্যাসকে রক্ষা করছে।
পশ্চিম এশিয়া সংকেট ভারতীয় নৌ বাহিনীর ভূমিকার প্রশংসা করে শ্রী রাজনাথ সিং বলেন, ভারতের পতাকাধারী জাহাজগুলিকে রক্ষা করতে এবং হরমুজ প্রণালী দিয়ে এলপিজি ট্যাঙ্কারগুলিকে রক্ষায় ভারতীয় নৌ বাহিনী অসাধারণ সাফল্য লাভ করেছে। অপারেশন উর্জা সুরক্ষা-র অধীন ভারতীয় নৌ বাহিনী এই দায়িত্ব সম্পাদন করে আসছে।
প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনে ভারতীয় নৌ বাহিনীর প্রয়াসকে তুলে ধরে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারতের নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ উৎপাদন পরিমণ্ডল এখন বৈশ্বিক মানদণ্ড পূরণ করছে। যুদ্ধ জাহাজগুলিতে বর্তমানে ৭৫ শতাংশেরও বেশি দেশজ উৎপাদন সামগ্রী ব্যবহৃত হচ্ছে। তিনি বলেন, আগামীদিনে ভারত তার নিজের প্রয়োজন মিটিয়েও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশগুলিতে যুদ্ধ জাহাজ রপ্তানি করতে পারবে।
শ্রী সিং বলেন, ২০২৬ ভারতীয় নৌ বাহিনীর জন্য একটি ঐতিহাসিক বছর। ১৮টি যুদ্ধ জাহাজ বাহিনীতে যুক্ত ও চালু করার পরিকল্পনা রয়েছে। কেবল এক বছরেই এত বিপুল পরিমাণ যুদ্ধ জাহাজ বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়াকে রেকর্ড হিসেবে আখ্যা দেন তিনি।
মহিলা ক্ষমতায়নে ভারতীয় নৌ বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন,সকল পদ ও সকল দায়িত্ব - এই ভাবধারাকে সামনে রেখে প্রথম সারির যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমানে মহিলা অফিসাররাও যুক্ত হচ্ছেন। নাবিকা সাগর পরিক্রমা যাত্রা সহ সামুদ্রিক নৌ অভিযানেও মহিলারা অংশ নিচ্ছেন।
উদ্ভূত যেকোনও পরিস্থিতিতে ভারতীয় নৌ বাহিনী সবসময় অতন্দ্র প্রহরী এবং যুদ্ধের জন্য সদা প্রস্তুত থাকার মানসিকতার প্রশংসা করেন তিনি। তিনি বলেন, সাগরের বুকে ভারতের নৌ শক্তিকে কেবল জাতীয় পতাকাতেই তুলে ধরা নয় তার পাশাপাশি তেরঙা পতাকা প্রদর্শিত হওয়ার অর্থ নিরাপত্তা, বিশ্বস্ততা এবং আস্থা প্রদর্শন।
সম্মেলনে প্রতিরক্ষাh সর্বাধিনায়ক এবং সেনাপ্রধানের সঙ্গেও প্রতিরক্ষা মন্ত্রীর কথা হয়। তিনদিনের প্রথম সারির এই সম্মেলন শুরু হয়েছে আজ, চলবে ১লা অক্টোবর পর্যন্ত। এতে ভারতীয় নৌ বাহিনীর প্রথম সারির নেতৃত্ব, সামুদ্রিক সুরক্ষা এবং ভবিষ্যত দক্ষতার বিন্যাস নিয়ে আলোচনা করবেন।
SC / AB /AG
(রিলিজ আইডি: 2316632)
ভিজিটরের কাউন্টার : 5