পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
azadi ka amrit mahotsav

কলকাতায় আন্তর্জাতিক জ্বালানি সংলাপের মঞ্চ তৈরি করছে ইন্ডিয়া এনার্জি উইক ২০২৭

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে India Energy Week 2027-এর আয়োজক শহর হিসেমাবে কলকাতার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা

২০২৭-এর India Energy Week-এর আয়োজক কলকাতা

IEW 2027-এর বিষয়: “Unlocking Innovation. Securing Energy. Shaping Tomorrow.”

৭৫,০০০-এর বেশি জ্বালানি ক্ষেত্রের পেশাদার এবং ৭০০-র বেশি আন্তর্জাতিক প্রদর্শক অংশ নেবেন বলে আশা করা হচ্ছে

২০২৭-এর ২৮ থেকে ৩১ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে IEW 2027

প্রকাশিত: 28 SEP 2026 8:11PM by PIB Kolkata

কলকাতা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

 

দ্রুত পরিবর্তনশীল আন্তর্জাতিক জ্বালানি পরিস্থিতির মধ্যে ভারতের জ্বালানির চাহিদা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থায় রূপান্তর ঘটাতে সক্ষম এমন প্রযুক্তি, অংশীদারিত্ব এবং কৌশলগত সিদ্ধান্ত নিয়েই India Energy Week (IEW) 2027-এ আলোচনা হবে।

 

“Unlocking Innovation. Securing Energy. Shaping Tomorrow"- এই বিষয়ে ২০২৭-এর ২৮ থেকে ৩১ জানুয়ারি কলকাতায় প্রথমবার আয়োজিত হাতে চলেছে IEW-এর পঞ্চম সংস্করণ। বছরের প্রথম বড় আন্তর্জাতিক জ্বালানি সম্মেলন হিসাবে এই আয়োজন বিশ্বজুড়ে নীতিনির্ধারক, জ্বালানি ক্ষেত্রের নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব, প্রযুক্তি উদ্ভাবক, বিনিয়োগকারী এবং শিল্পের অংশীজনদের একত্রিত করবে। আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা মজবুত করা এবং সুস্থায়ী উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়ার পথ খুঁজে দেখাই হবে এর অন্যতম লক্ষ্য।

 

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত India Energy Week ২০২৩ সালে বেঙ্গালুরুতে প্রথম সংস্করণের পর দ্রুত সম্প্রসারিত হয়েছে। পরিসর, আন্তর্জাতিক অংশগ্রহণ এবং আলোচনার বিষয়বস্তুর বিস্তৃতি, তিন ক্ষেত্রেই এর বৃদ্ধি ঘটেছে। ২০২৬ সালে গোয়ায় অনুষ্ঠিত চতুর্থ সংস্করণে ৭৫,০০০-এর বেশি জ্বালানি ক্ষেত্রের পেশাদার, ৭০০-র বেশি প্রদর্শক সংস্থা, ১২০টিরও বেশি দেশের প্রতিনিধি এবং ৬,৫০০-র বেশি সম্মেলন প্রতিনিধি অংশ নেন। এর মাধ্যমে আন্তর্জাতিক জ্বালানি সম্মেলনগুলির মধ্যে India Energy Week-এর গুরুত্বপূর্ণ অবস্থান আরও স্পষ্ট হয়েছে।

 

আন্তর্জাতিক জ্বালানি ব্যবস্থায় ভারতের গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গেই India Energy Week-এর পরিধিও বিস্তৃত হয়েছে। বিশ্বের দ্রুততম গতিতে বৃদ্ধি পাওয়া প্রধান অর্থনীতিগুলির অন্যতম ভারত। দেশের জ্বালানির চাহিদা দ্রুত বাড়ছে। একই সঙ্গে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থার দিকে রূপান্তরের সঙ্গে জ্বালানি নিরাপত্তা ও সাশ্রয়ী জ্বালানির মধ্যে ভারসাম্য বজায় রাখছে ভারত। ফলে, ভারতের জ্বালানি সংক্রান্ত সিদ্ধান্তের প্রভাব দেশের সীমানার বাইরেও পড়ছে। আন্তর্জাতিক জ্বালানি আলোচনার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে ভারত।

 

এই প্রেক্ষাপটকে সামনে রেখে IEW 2027-এ এমন প্রযুক্তি, উদ্ভাবন ও অংশীদারিত্বের উপর গুরুত্ব দেওয়া হবে, যেটি বিশেষ করে গ্লোবাল সাউথের দেশগুলির পাশাপাশি, গোটা বিশ্বের জ্বালানি নিরাপত্তা, সাশ্রয়ী জ্বালানি এবং সুস্থায়ী উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন। হাইড্রোকার্বন এবং বৃহত্তর জ্বালানি মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত অংশীজনদের জন্য প্রযুক্তিগত উদ্ভাবনের প্রসার, জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করা, দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর অগ্রগতির গতি ত্বরান্বিত করার সুযোগ খতিয়ে দেখার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হবে এই আয়োজন।

 

জ্বালানি নিরাপত্তা, সাশ্রয়ী জ্বালানি, প্রযুক্তি, বিনিয়োগ এবং সুস্থায়ী উন্নয়ন পরস্পর পরস্পরের সঙ্গে ক্রমশ আরও বেশি যুক্ত হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে IEW 2027 জ্বালানি ক্ষেত্রের সামনে থাকা চ্যালেঞ্জগুলির বাস্তবসম্মত সমাধান খুঁজতে আন্তর্জাতিক উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রদর্শনী ও সম্মেলনে তেল ও গ্যাস, LNG, পরিশোধন ও পেট্রোকেমিক্যালস, হাইড্রোজেন, জৈব জ্বালানি, ডিজিটালাইজেশন ও AI-সহ জ্বালানি ক্ষেত্রের বিভিন্ন উদীয়মান ক্ষেত্রের অগ্রগতি তুলে ধরা হবে।

 

India Energy Week-এর নতুন অধ্যায় এবার কলকাতায়

 

কলকাতায় India Energy Week-এর আয়োজনের সুবাদে প্রথমবারের মতো পূর্ব ভারতে জ্বালানি-বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে একটি নতুন ভৌগোলিক পরিসর যুক্ত হবে। পূর্ব ভারতের ব্যবসায়িক প্রতিষ্ঠান, সংস্থা এবং জ্বালানি ক্ষেত্রের অংশীজনরা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ এবং জ্বালানি নিয়ে আন্তর্জাতিক আলোচনায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

 

পঞ্চম সংস্করণে ৭৫,০০০-এর বেশি জ্বালানি ক্ষেত্রের পেশাদার এবং ৭০০-র বেশি আন্তর্জাতিক প্রদর্শক অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। জ্বালানি ক্ষেত্রের নীতিনির্ধারকরাও এতে অংশ নেবেন। প্রদর্শনী ও সম্মেলনের মাধ্যমে প্রযুক্তি প্রদর্শন, অংশীদারিত্ব গড়ে তোলা এবং জ্বালানি ক্ষেত্রের কৌশলগত সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনার সুযোগ তৈরি হবে।

 

India Energy Week-এর পরিসরের সঙ্গে তার আন্তর্জাতিক চরিত্রও ক্রমশ প্রচারের আলোয় আলোকিত হয়েছে। আগের সংস্করণগুলিতে বিশ্বের প্রধান জ্বালানি উৎপাদনকারী ও ব্যবহারকারী অর্থনীতির পদস্থ সরকারি নেতা এবং জ্বালানি ক্ষেত্রের শীর্ষ আধিকারিকরা অংশ নিয়েছেন। ২০২৬-এর IEW-তে সংযুক্ত আরব আমিরশাহী, কানাডা, নেদারল্যান্ডস, ওমান, ব্রুনেই, মায়ানমার ও তানজানিয়া-সহ বিভিন্ন দেশের ১৭ জন মন্ত্রী ও উপমন্ত্রী অংশ নেন। International Energy Forum, BIMSTEC এবং Eurasian Economic Union-এর মতো আন্তর্জাতিক সংস্থাও এতে অংশ নেয়।

 

তাঁদের অংশগ্রহণ জ্বালানি নিয়ে আন্তর্জাতিক আলোচনার ক্রমবর্ধমান পারস্পরিক নির্ভরশীলতাকে তুলে ধরে। জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ, প্রযুক্তি, রূপান্তর এবং পরিবর্তনশীল আন্তর্জাতিক জ্বালানি পরিস্থিতি নিয়ে দেশ ও তেল বিপণন সংস্থাগুলি যখন নতুন পথ খুঁজছে, তখন এই ধরনের আন্তর্জাতিক সংলাপের গুরুত্ব আরও বাড়ছে।

 

India Energy Week সম্পর্কে

 

India Energy Week ভারতের প্রধান আন্তর্জাতিক জ্বালানি মঞ্চ। জ্বালানি ক্ষেত্রের নিরাপদ, সুস্থায়ী এবং সাশ্রয়ী ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া ত্বরান্বিত করতে এই মঞ্চে সরকারি নেতৃত্ব, শিল্পের শীর্ষকর্তা এবং উদ্ভাবকদের একত্র করা হয়। একটি নিরপেক্ষ মঞ্চ হিসাবে India Energy Week আন্তর্জাতিক জ্বালানি পরিস্থিতিকে রূপ দিচ্ছে এমন বিনিয়োগ, নীতিগত সমন্বয় এবং প্রযুক্তিগত সহযোগিতাকে এগিয়ে নিয়ে যায়।

 

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পৃষ্ঠপোষকতায় India Energy Week 2027-এর আয়োজন করছে Federation of Indian Petroleum Industry (FIPI)। সম্মেলন আয়োজকের দায়িত্বে রয়েছে Informa Markets।

 

India Energy Week 2027 ২০২৭-এর ২৮ থেকে ৩১ জানুয়ারি কলকাতার নিউ টাউন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এবারের থিম “Unlocking Innovation, Securing Energy, Shaping Tomorrow.”

 

আরও তথ্যের জন্য: https://www.indiaenergyweek.com/

 

 

 

 

****

SSS/SS


(রিলিজ আইডি: 2316327) ভিজিটরের কাউন্টার : 9
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Kannada