প্রধানমন্ত্রীরদপ্তর
এশিয়ান গেমসে মহিলাদের একক স্কোয়াশ ইভেন্টে রৌপ্যপদক জয়ের জন্য অনাহত সিং-কে অভিনন্দন প্রধানমন্ত্রীর
প্রকাশিত:
27 SEP 2026 8:27PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান গেমসে মহিলাদের একক স্কোয়াশ ইভেন্টে রৌপ্য পদক জয় করায় অনাহত সিং-কে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর এই অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেছেন।
প্রধানমন্ত্রী বলেন যে, বিশেষ করে সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার সময় তিনি অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন। শ্রী মোদী আরও আশা প্রকাশ করেন যে, তিনি সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছতে থাকবেন এবং ভারতের জন্য আরও অনেক গৌরব বয়ে আনবেন।
এক্স হ্যান্ডলে এক বার্তায় প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে:
"@Anahat_Singh13-এর জন্য চমৎকার রৌপ্যপদক! এশিয়ান গেমসে মহিলাদের একক স্কোয়াশ ইভেন্টে তাঁর পারফরম্যান্স ছিল অত্যন্ত চিত্তাকর্ষক। বিশেষ করে সেরা কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে লড়াইয়ের সময় তিনি অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি যেন সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছতে থাকেন এবং ভারতের জন্য আরও অনেক গৌরব বয়ে আনেন – এই কামনাই করি: প্রধানমন্ত্রী
@narendramodi".
https://x.com/PMOIndia/status/2104222007089103087?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2104222007089103087%7Ctwgr%5E6d761e48b4efb6b878a064b85db1e2e774c270a8%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2315641reg%3D3lang%3D1
SC/MP/SB
(রিলিজ আইডি: 2315892)
ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam