প্রধানমন্ত্রীরদপ্তর
এশিয়ান গেমসে স্বর্ণপদক ধরে রাখায় পুরুষ কাবাডি দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রকাশিত:
26 SEP 2026 7:51PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পুরুষ কাবাডি দলকে এশিয়ান গেমসে স্বর্ণপদক ধরে রাখার জন্য অভিনন্দন জানিয়েছেন এবং তাঁদের পুনরায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রশংসা করেছেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, তাঁদের দৃঢ় সংকল্প দেশের জন্য অত্যন্ত গর্ব বয়ে এনেছে। শ্রী মোদী বলেন, তাঁদের এই সাফল্য উদীয়মান খেলোয়াড়দেরও অনুপ্রাণিত করবে । প্রধানমন্ত্রী দলের সকলের ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভকামনা জানান।
এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে:
"আবারও চ্যাম্পিয়ন!
এশিয়ান গেমসে স্বর্ণপদক ধরে রাখার জন্য আমাদের পুরুষ কাবাডি দলকে অভিনন্দন। তাঁদের দৃঢ় সংকল্প দেশের জন্য অত্যন্ত গর্ব বয়ে এনেছে। তাঁদের এই সাফল্য উদীয়মান খেলোয়াড়দেরও অনুপ্রাণিত করবে।
দলের সকলের ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভকামনা : প্রধানমন্ত্রী @narendramodi"
https://x.com/PMOIndia/status/2103849795916018142?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2103849795916018142%7Ctwgr%5E97ea4c4172a278c3dbf584cabd1926d31a42901e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2315357reg%3D3lang%3D1
SC/SB/AS
(রিলিজ আইডি: 2315485)
ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam