শিল্পওবাণিজ্যমন্ত্রক
এপিইডিএ কর্ণাটকের গুলবার্গার অড়হর ডাল মালদ্বীপে রপ্তানির ব্যবস্থা করেছে
প্রকাশিত:
25 SEP 2026 3:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এগ্রিকালচারাল অ্যান্ড প্রোসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি (এপিইডিএ) কর্ণাটকের গুলবার্গার জিআই ট্যাগ প্রাপ্ত অড়হর ডাল মালদ্বীপে রপ্তানি করার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যেই ২৪ সেপ্টেম্বর ১ মেট্রিক টন অড়হর ডাল মালদ্বীপে রপ্তানি করা হয়েছে। এর ফলে ঐ অঞ্চলের কৃষকরা আরও বেশি দাম পাবেন। বাজারে অড়হর ডালের দাম কেজিপ্রতি ৬০ টাকা কিন্ত, এই ডাল রপ্তানি করার ফলে কৃষকরা কেজিপ্রতি ৮২ টাকা করে পেয়েছেন। কৃষিপণ্য উৎপাদক সংগঠনগুলি এই রপ্তানি প্রক্রিয়ায় সামিল হয়েছে।
কর্ণাটক প্রথমসারির ডাল উৎপাদক রাজ্য। শুষ্ক অঞ্চলে কৃষিকাজে এই রাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কালাবুরাগি অড়হর ডাল উৎপাদনের গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এই অঞ্চলে গুলবার্গা অড়হর ডাল অত্যন্ত জনপ্রিয়। এই রপ্তানির ফলে গুলবার্গা অড়হর ডালের মালদ্বীপে নতুন বাজার তৈরির সম্ভাবনা শক্তিশালী হয়েছে। ফলস্বরূপ, সংশ্লিষ্ট অঞ্চলের কৃষকদের আয় বৃদ্ধি হবে।
SC/CB/DM
(রিলিজ আইডি: 2314950)
ভিজিটরের কাউন্টার : 8