প্রতিরক্ষামন্ত্রক
ভারত-শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া স্লিনেক্স-২৬ সমাপ্ত হল বিশাখাপত্তনমে
প্রকাশিত:
23 SEP 2026 4:30PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ভারত-শ্রীলঙ্কা ত্রয়োদশ দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া, স্লিনেক্স-২৬-এর সমাপ্তি হয়েছে ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিশাখাপত্তনমে। ১৭ থেকে ২১ সেপ্টেম্বর ২৬ পর্যন্ত অনুষ্ঠিত এই মহড়াটি দুই নৌবাহিনীর মধ্যে পেশাগত মতবিনিময়, সর্বোত্তম ব্যবহালিক পদ্ধতি এবং আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধির সুযোগ করে দিয়েছে।
সমুদ্র পর্বে সমন্বিত সামুদ্রিক কৌশল, বিমান অভিযান, সমুদ্রে রাতে রসদ সরবরাহ এবং বিশেষ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়, যার মধ্যে ছিল পরিদর্শন, আরোহণ, অনুসন্ধান ও বাজেয়াপ্ত এবং স্লিদারিং অপারেশন। এই কার্যক্রমগুলি অংশগ্রহণকারী বাহিনীগুলোর মধ্যে অভিযানগত সমন্বয় এবং আন্তঃকার্যক্ষমতা উন্নত করার মূল্যবান সুযোগ প্রদান করেছে।
স্লিনেক্স-২৬ ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার শক্তিশালী সামুদ্রিক অংশীদারিত্ব এবং একটি নিরাপদ ও স্থিতিশীল ভারত মহাসাগরীয় অঞ্চলের প্রতি তাদের যৌথ অঙ্গীকারের প্রতিফলন। এই মহড়াটি বর্ধিত সামুদ্রিক সহযোগিতা, আন্তঃকার্যক্ষমতা এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ভারতের ‘মহাসাগর’ রূপকল্প এবং ‘প্রতিবেশী প্রথম’ নীতিকে মান্যতা দেয়।
SC/AP/SKD
(রিলিজ আইডি: 2314284)
ভিজিটরের কাউন্টার : 3