নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক
azadi ka amrit mahotsav

শ্রী শ্রীপাদ ইয়েসো নাইক: ভারতের স্বচ্ছ শক্তির লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড কেন্দ্রীয় ভূমিকা নিয়ে চলবে

প্রকাশিত: 21 SEP 2026 2:14PM by PIB Kolkata

নতুন দিল্লি ২১ সেপ্টেম্বর  ২০২৬

 


সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এসইসিআই) -এর ১৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সমাবেশে প্রধান অতিথি হিসেবে নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং বিদ্যুৎ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী শ্রীপাদ ইয়েসো নাইক বলেন, “আন্তর্জাতিক পুনর্নবীকরণযোগ্য শক্তি রূপান্তরে ভারতের ক্রমবর্ধমান নেতৃত্বের প্রতিফলন হিসেবে এসইসিআই-এর ১৫ বছরের যাত্রা দাঁড়িয়ে আছে।”

শ্রী নাইক বলেন যে, এসইসিআই নিরবচ্ছিন্নভাবে দেশের স্বচ্ছ শক্তির লক্ষ্যে কাজ করে চলেছে। তিনি জানান, কর্পোরেশন লক্ষ্য অর্জনে কেন্দ্রীয় ভূমিকা নিয়ে চলেব বলে তাঁর দৃঢ় বিশ্বাস। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইএ-র চেয়ারপার্সন শ্রী ঘনশ্যাম প্রসাদ, এমএনআরই-র অতিরিক্ত সচিব শ্রী মায়াঙ্ক তিওয়ারি, আইএমওএক্সজিএফএল গোষ্ঠীর চেয়ারম্যান শ্রী বিবেক জৈন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রের শীর্ষ স্থানীয় আধিকারিকরা।

এসইসিআই-এর ম্যানেজিং ডিরেক্টর শ্রী আকাশ ত্রিপাঠি জানান, এসইসিআই পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে নতুন নতুন সুযোগের সন্ধান করেই যাবে, সংশ্লিষ্ট সকলের সঙ্গে যৌথভাবে কাজ করে এবং বাজারের প্রয়োজন অনুযায়ী উদ্ভাবন করে। অনুষ্ঠানের প্রথম পর্বে “রি ইমেজিনিং ইন্ডাস্ট্রি ট্যু গ্রিণ মলিকিউলস” শীর্ষক অনুষ্ঠানে গ্রিণ হাইড্রোজেন এবং তার বিভিন্ন শ্রেনীর ভূমিকা খুঁজে দেখা হবে। “দ্য চেঞ্জিং এনার্জি ল্যান্ডস্কেপ: ডিস্ট্রিবিউটেড রিনিউয়েবলস অ্যান্ড নিউ এনার্জি মার্কেটস” শীর্ষক দ্বিতীয় পর্বে ভারতে বিতরিত আরই-র বিবর্তনকারীর ভূমিকা খতিয়ে দেখা হবে।

এসইসিআই দেশের জন্য ১৫ বছরের সেবায় ৪১ গিগাওয়াটের বেশি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা অর্জন করেছে। সংস্থা দ্রুত নিজস্ব প্রজেক্ট পোর্টফোলিও নিয়ে আরও বেশি মাত্রায় উৎপাদন বাড়াতে সচেষ্ট এবং এনার্জি স্টোরেজ, গ্রিণ হাইড্রোজেন ও সংশ্লিষ্ট ক্ষেত্রের প্রসারেও সক্রিয়।

 

SC/AP /CS


(রিলিজ আইডি: 2313084) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Tamil