প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী একটি নিবন্ধ ভাগ করে নিয়েছেন যাতে লেখা হয়েছে কীভাবে সুযোগের প্রসারে ভারতীয়রা তাঁদের বড় স্বপ্নকে বাস্তবে পরিণত করছেন
প্রকাশিত:
17 SEP 2026 2:31PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নামী ব্যাডমিন্টন খেলোয়াড় শ্রীমতী পি ভি সিন্ধুর লেখা একটি নিবন্ধ ভাগ করে নিয়েছেন যাতে লেখা হয়েছে কীভাবে গত ১২ বছরে সুযোগের প্রসার ঘটেছে নতুন প্রজন্মের ভারতীয়রা পথ পেয়েছে তাঁদের স্বপ্নকে পূরণ করার।
শ্রী মোদী বলেছেন, নিবন্ধে লেখা হয়েছে ভারতে প্রতিভার কখনও অভাব ছিল না এবং কীভাবে সুযোগ-সুবিধা পাওয়ায় ভারতীয়রা শুধু বড় স্বপ্নই দেখতে সক্ষম হচ্ছে তাই নয়, সেই স্বপ্নকে বাস্তবে পরিণতও করতে পারছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় এক্স-এ পোস্ট করেছে :
“ভারতে কখনও প্রতিভার খামতি ছিল না, যা ছিলনা সেটা হল বড় স্বপ্ন অর্জনের সুযোগ এবং পন্থা।
তাঁর অন্তর্দৃষ্টি সম্পন্ন নিবন্ধে @Pvsindhu1 লিখেছেন কীভাবে গত ১২ বছরে এটার পরিবর্তন হয়ে গেছে। নতুন প্রজন্ম শুধু বড় স্বপ্ন দেখতেই সক্ষম হচ্ছে তাই নয় সেই স্বপ্নকে বাস্তবের পরিণত করতেও সক্ষম হচ্ছে।”
https://x.com/PMOIndia/status/2100480182960419123?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2100480182960419123%7Ctwgr%5E44e541785ab8ddbdc50d4fac88f602ac90962e20%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasepage.aspx%3FPRID%3D2311309reg%3D48lang%3D1
SC/AP/NS….
(রিলিজ আইডি: 2311491)
ভিজিটরের কাউন্টার : 3