ভারত সরকারের প্রধান বিজ্ঞান বিষয়ক উপদেষ্টার কার্যালয়
ভারত সরকারের মুখ্য বিজ্ঞান উপদেষ্টা অধ্যাপক অজয় কুমার সুদ শহরগুলির বর্জ্য ব্যবস্থাপনার মানোন্নয়নে ডিজিটাল প্ল্যাটফর্মের সূচনা করলেন
পোস্ট করার দিনক্ষণ:
17 SEP 2026 9:44AM by PIB Agartala
নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভারত সরকারের মুখ্য বিজ্ঞান উপদেষ্টা অধ্যাপক অজয় কুমার সুদ ১৬ সেপ্টেম্বর ২০২৬-এ এক বৈঠকে পৌরোহিত্য করলেন যেখানে ‘ডেভেলপমেন্ট অফ এলসিএ ফ্রেমওয়ার্ক ফর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট (এসডব্লুএম) টেকনোলজিস ইন ইন্ডিয়া’ প্রকল্পের ফলাফল এবং সুপারিশগুলি পর্যালোচনা করা হল। বিজ্ঞান সচিব ডঃ পরবিন্দর মাইনিও বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন বিজ্ঞানী, পরিবেশবিদ ও শীর্ষস্থানীয় আধিকারিক ও শিক্ষাবিদরা।
ওয়েস্ট টু ওয়েল্থ মিশন এবং স্বচ্ছ ভারত মিশন আর্বানের মতো জাতীয় প্রকল্পের লক্ষ্যের সঙ্গে তাল রেখে পিএসএ ২০২৪-এ এই প্রকল্পকে সাহায্য করে, যা যৌথভাবে পরিচালনা করে আইআইএসসি ব্যাঙ্গালুরু, আইআইটি ম্যাড্রাস এবং আইআইটি বারাণসী। এর লক্ষ্য ছিল একটি প্রাসঙ্গিক এবং জাতীয় স্বার্থ নির্বাহী লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট (এলসিএ) কাঠামো গড়ে তোলা। সেই সঙ্গে জিএইচজি ক্যালকুলেটর ওয়েব অ্যাপ্লিকেশনের সাহায্যে কার্বন নিঃসরণ কমিয়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়াকে প্রয়োগ করা।
এলসিএ সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্য পেশ করে প্রকল্পের সঙ্গে যুক্ত দলটি। জিএইচজি ক্যালকুলেটর অ্যাপের ভিডিওতে তার প্রধান বৈশিষ্ট্যগুলি দেখা যায় এবং এটি কীভাবে ইউএলবিগুলিকে সাহায্য করে সেটাও বোঝা যায়। অধ্যাপক সুদ জোর দিয়েছেন এলসিএ কাঠামো এবং এই প্রকল্পের অধীনে তৈরি প্রয়োগগুলির গুরুত্বের ওপর। তিনি উল্লেখ করেছেন যে এই উপকরণগুলি ইউএলবিগুলিকে দিতে পারে পরিকল্পনার জন্য বৈজ্ঞানিক ভিত্তি, দেশ জুড়ে কার্বন নিঃসরণ কমিয়ে সুদৃঢ় স্মার্ট ব্যবস্থা গড়ে তুলতে এটি সহায়ক হতে পারে।
‘ডেভেলপমেন্ট অফ এলসিএ ফ্রেমওয়ার্ক ফর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট (এসডব্লুএম)টেকনোলজিস ইন ইন্ডিয়া’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ হয় এই বৈঠকে। এটি পাওয়া যাবে
https://psa.gov.in/CMS/web/sites/default/files/publication/Integrated_Report_IISc_BHU_IITM_Final%20%281%29.pdf- তে।
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2311449)
ভিজিটরদের কাউন্টার : 3