সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
ওবিসি, ইবিসি ও ডিএনটি ছাত্রছাত্রীদের শিক্ষাগত সশক্তিকরণে পিএম-যশস্বী
প্রকাশিত:
16 SEP 2026 4:35PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
কেন্দ্রীয় সরকার অন্যান্য অনগ্রসর শ্রেণী (ওবিসি), আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী (ইবিসি) ও ডিনোটিফায়েড যাযাবর/আধা-যাযাবর শ্রেণীভুক্তদের (ডিএনটি) পিএম-যশস্বী-র অধীন পিএম ইয়ং অ্যাচিভার্স স্কলারশিপের মাধ্যমে শিক্ষাগত সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।
পিএম-যশস্বীর মধ্যে রয়েছে – প্রাক্-মাধ্যমিক ও মাধ্যমিক-পরবর্তী স্কলারশিপ, অন্যান্য অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য হস্টেল নির্মাণ এবং বিদ্যালয় ও কলেজস্তরে উচ্চমানের শিক্ষাগত উদ্যোগ গ্রহণ।
কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার ওবিসি, ইবিসি ও ডিএনটি সম্প্রদায়ের শিক্ষাগত, সামাজিক এবং আর্থিক উন্নয়নে অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ প্রসারের কথা বলেছেন। তিনি বলেন, নিরবচ্ছিন্ন শিক্ষা, ড্রপ-আউটের হার কমানো ও স্কলারশিপ প্রদানের মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং সেই সুযোগ গ্রহণের পথ করে দেবে এই প্রকল্প। মেধাবী ছাত্রছাত্রীদের বিদ্যালয়, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার ক্ষেত্রে এই স্কলারশিপ বিশেষ কাজে লাগবে।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ২০১৪-১৫ থেকে ২০২৫-২৬ পর্যন্ত পিএম-যশস্বী প্রকল্পের অধীন ১৫,৫৫৫.৫৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেশজুড়ে ১,০৬৯ লক্ষেরও বেশি এর সুবিধাপ্রাপক।
মন্ত্রী বলেন, ২০২৫-২৬-এ ১৭,২৯৫ জন ছাত্রছাত্রীর জন্য ৩৬৮.৮৬ কোটি টাকার তহবিল বরাদ্দ করা হয়েছে। তিনি বলেন, কলেজে উচ্চমানের শিক্ষার জন্য ওবিসি, ইবিসি ও ডিএনটি সম্প্রদায়ভুক্ত মেধাবী ছাত্রছাত্রীদের সুবিধাকল্পে চালু হওয়া এই প্রকল্পের অধীন তাঁরা পছন্দসই উচ্চমানের কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ নিতে পারবেন।
ডঃ কুমার বলেন, সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মেধাবী ছাত্রছাত্রীরা যাতে তাঁদের কাঙ্ক্ষিত উচ্চশিক্ষা লাভ থেকে বঞ্চিত না হন, তা সুনিশ্চিত করছে পিএম-যশস্বী প্রকল্প।
SC/AB/DM
(রিলিজ আইডি: 2311262)
ভিজিটরের কাউন্টার : 2