PIB Backgrounder
azadi ka amrit mahotsav

পিএমএওয়াই-ইউ (PMAY-U): আবাসন, অন্তর্ভুক্তি এবং ক্ষমতায়নের কাহিনী

প্রকাশিত: 16 SEP 2026 1:02PM by PIB Kolkata

১৬ সেপ্টেম্বর, ২০২৬

 

প্রধানমন্ত্রী আবাস যোজনা–নগর (PMAY-U) হলো একটি ফ্ল্যাগশিপ আবাসন মিশন, যার লক্ষ্য দেশের শহরাঞ্চলে সবার জন্য আবাসন নিশ্চিত করা। এটি যোগ্য পরিবারগুলিকে মৌলিক নাগরিক সুবিধা-সহ পাকা বাড়ি প্রদান করে। মিশনটি মূলত অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী (EWS), নিম্ন আয় (LIG), মধ্য আয় (MIG) এবং বস্তিতে বসবাসকারী নাগরিকদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে। PMAY-U-এর বাস্তবায়নের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে ২০২৪ সালে PMAY-U 2.0 চালু করা হয়। এতে নারী এবং অন্যান্য সংবেদনশীল গোষ্ঠীগুলোর প্রতি বিশেষ জোর দেওয়া হয়েছে।

শহরাঞ্চলে আকাঙ্খার ভিত্তি

একটি নিরাপদ বাড়ি মর্যাদাপূর্ণ জীবনের ভিত্তি তৈরি করে। এটি পরিবারগুলিকে স্থায়িত্ব, সুরক্ষা এবং উন্নত সুযোগ প্রদান করে। আবাসন ব্যবস্থা উন্নত জীবনযাত্রার পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও আর্থিক নিরাপত্তাও প্রদান করে।

আবাসনের এই ভূমিকা স্বীকার করে ২০১৫ সালের জুন মাসে Pradhan Mantri Awas Yojana–Urban (PMAY-U) চালু করা হয়। এটি সাশ্রয়ী আবাসনকে নগর উন্নয়নের কেন্দ্রে নিয়ে এসেছে।

নগরকেন্দ্রিক আবাসনের জাতীয় প্রকল্প 

PMAY-U দেশের যোগ্য পরিবারগুলিকে মৌলিক নাগরিক সুবিধাসহ পাকা বাড়ি প্রদান করতে সাহায্য করে। মূল মিশনের সময়কাল মার্চ ২০২২ পর্যন্ত থাকলেও, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অনুরোধে এর সময়সীমা এ বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পরবর্তীতে চাহিদা বৃদ্ধির কারণে এটি পুনর্গঠন করে সেপ্টেম্বর ২০২৪-এ PMAY-U 2.0 হিসাবে চালু করা হয়।

উপকারভোগী পরিবার কারা?

PMAY-U-এর অধীনে এক উপকারভোগী পরিবারে স্বামী, স্ত্রী এবং অবিবাহিত পুত্র বা কন্যা অন্তর্ভুক্ত। ভারতের কোথাও পরিবারের কোনো সদস্যের নামে নিজস্ব পাকা বাড়ি থাকা চলবে না। প্রাপ্তবয়স্ক উপার্জনকারী সদস্যকে আলাদা পরিবার হিসেবে গণ্য করা যেতে পারে, যদি তার নামে কোনো পাকা বাড়ি না থাকে।

পিএমএওয়াই-ইউ ২.০: নতুন অধ্যায়ের সূচনা

PMAY-U 2.0-এর লক্ষ্য, ২০২৪ থেকে ২০২৯ সালের মধ্যে অতিরিক্ত ১ কোটি শহুরে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা। প্রতিটি ইউনিটে বাড়ি তৈরি বা কেনার জন্য সর্বোচ্চ ২.৫০ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য দেওয়া হয়।

উপকারভোগীদের বার্ষিক আয়ের সীমা:

* *EWS বা অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার:* বার্ষিক আয় ৩ লক্ষ টাকা পর্যন্ত।

* *LIG বা স্বল্প আয়ের গোষ্ঠির পরিবার:* বার্ষিক আয় ৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত।

* MIG বা মধ্যম আয়ের গোষ্ঠির পরিবার:* বার্ষিক আয় ৬ লক্ষ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত।

পিএমএওয়াই-ইউ ২.০-এর চারটি স্তম্ভ (Verticals)

১. *উপকারভোগী কেন্দ্রিক গৃহ নির্মাণ  (BLC):* নিজের জমিতে সর্বোচ্চ ৪৫ বর্গমিটারের বাড়ি তৈরির জন্য EWS পরিবারগুলিকে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়।

২. *অংশীদারিত্বে সাশ্রয়ী আবাসন (AHP):* সরকারি বা বেসরকারি সংস্থার মাধ্যমে ৩০-৪৫ বর্গমিটারের বাড়ি তৈরি করে EWS পরিবারগুলিকে প্রদান করা হয়।

৩. *সাশ্রয়ী ভাড়ার আবাসন (ARH):* পরিযায়ী শ্রমিক, কর্মজীবী মহিলা, হকার ও দরিদ্রদের জন্য স্বল্পমেয়াদী ভাড়ার আবাসনের ব্যবস্থা করা হয়।
4. 
৪. *সুদ ভর্তুকি স্কিম (ISS):* ২০২৪-এর ১ সেপ্টেম্বর বা তার পরে নেওয়া গৃহঋণের সুদে সর্বোচ্চ ১.৮০ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়।

প্রধান অর্জন

এ বছর ৯ আগস্ট-এর তথ্য অনুযায়ী, PMAY-U এবং PMAY-U 2.0-এর অধীনে ১.২৫ কোটি বাড়ি অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ১ কোটিরও বেশি বাড়ি সম্পন্ন করে উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

#সমতা ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ

নারীর ক্ষমতায়নে এই মিশন বড় ভূমিকা পালন করেছে। বাড়িগুলির মালিকানা বা যৌথ মালিকানা নারী উপকারভোগীদের নামে হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। অনুমোদন হওয়া ১.২৫ কোটি বাড়ির মধ্যে ১ কোটি বাড়ি নারীদের নামে বা যৌথ মালিকানায় দেওয়া হয়েছে। এছাড়া, তপসিলী জাতি, তপসিলী উপজাতি, অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর মানুষজন, সংখ্যালঘু, প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষদেরও অগ্রাধিকার দেওয়া হয়েছে।

প্রযুক্তি নির্ভর বাস্তবায়ন ও পর্যবেক্ষণ

প্রযুক্তির ব্যবহারে এই মিশন আরও স্বচ্ছ হয়েছে:

* *ইউনিফাইড ওয়েব পোর্টাল:* আবেদন প্রক্রিয়া, ট্র্যাকিং এবং ফান্ড বরাদ্দের জন্য একটি একক ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে।

* *জিও-ট্যাগিং:* নির্মাণের বিভিন্ন ধাপে (ভিত্তিপ্রস্তর থেকে সম্পন্ন হওয়া পর্যন্ত) ছবি-সহ ট্র্যাকিং এর ব্যবস্থা রয়েছে।

* *প্রযুক্তি ও উদ্ভাবন সংক্রান্ত সাব-মিশন (TISM):* পরিবেশবান্ধব আবাসন নির্মাণের জন্য আধুনিক প্রযুক্তি এবং লাইট হাউস প্রজেক্টের (LHPs) ব্যবহার করা হচ্ছে।

উপকারভোগীদের জীবনে প্রভাব

অন্ধ্রপ্রদেশের মাণ্ডহলপু অনন্তলক্ষ্মী কিংবা মেঘালয়ের লুসিবন সংকলির মতো বহু মানুষের জীবন বদলে দিয়েছে এই প্রকল্প। একটি নিজস্ব পাকা বাড়ি তাদের পরিবারে আর্থিক স্থায়িত্ব এবং সন্তানদের উন্নত ভবিষ্যতের ভরসা এনে দিয়েছে।

সবার জন্য আবাসনের স্বপ্নপূরণ

PMAY-U লক্ষ লক্ষ মানুষের  বাসস্থান পাওয়ার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করেছে। PMAY-U 2.0-এর মাধ্যমে প্রতিটি শহুরে পরিবারের জন্য একটি নিরাপদ ও স্থিতিশীল বাসস্থান নিশ্চিত করার কাজ নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলেছে।

তথ্যবিবরণী:

Ministry of Housing and Urban Affairs

https://pmay-urban.gov.in/about

https://pmaymis.gov.in/pmaymis2_2024/PMAY_SURVEY/EligiblityCheck.aspx

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274164&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239027&reg=48&lang=2

https://dashboard.pmay-urban.gov.in/

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231861&reg=3&lang=2

https://pmay-urban.gov.in/uploads/progress-pdfs/68ac528160e77-Achievement_under_PMAY-U_&_PMAY-U2.0_cropped.pdf

https://pmay-urban.gov.in/uploads/guidelines/AHP-SOP.pdf

https://pmaymis.gov.in/PMAYMIS2_2024/PmayUrban.aspx

https://pmay-urban.gov.in/uploads/pmayu-9-years/Booklet.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1953776&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2296797&reg=48&lang=1

https://pmay-urban.gov.in/uploads/success-stories/605c36ab8e06f-Meghalaya_Lucybon%20Syngkli.pdf

https://pmay-urban.gov.in/uploads/success-stories/605c2ccda9adb-Andhra%20Pradesh_Mandhalpu%20Ananthalakshmi.pdf

https://pmay-urban.gov.in/uploads/success-stories/605c347e9d8cd-Kerala%20A%20R%20Ragasree.pdf

https://pmay-urban.gov.in/uploads/guidelines/Operational-Guidelines-of-PMAY-U-2.pdf

Click here to see pdf

 

*******

SSS/PK...


(রিলিজ আইডি: 2310934) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Gujarati , हिन्दी