রাজ্যসভা সচিবালয়
azadi ka amrit mahotsav

কেপ টাউনে ১২ থেকে ১৯ সেপ্টেম্বর ৬৯তম কমনওয়েলথ সংসদীয় সম্মেলনে ভারতের সংসদীয় প্রতিনিধিদল অংশ নিচ্ছে

প্রকাশিত: 15 SEP 2026 8:06PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ 

 

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান শ্রী হরিবংশের নেতৃত্বে ভারতের সংসদীয় প্রতিনিধিদল দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে ১২ থেকে ১৯ সেপ্টেম্বর ৬৯তম কমনওয়েলথ সংসদীয় সম্মেলনে অংশ নিয়েছে। 
ভারতের প্রতিনিধিদলে রয়েছেন – রাজ্যসভার সাংসদ শ্রী সি সদানন্দন মাস্টার, লোকসভার সাংসদ ডঃ ডি পুরন্দেশ্বরী, শ্রী বিষ্ণু দত্ত শর্মা, শ্রী সুধীর গুপ্তা, শ্রী কৃষ্ণ প্রসাদ টেন্নেটি, শ্রীমতী রচনা ব্যানার্জী, রাজ্যসভার মহাসচিব শ্রী পি সি মোদী প্রমুখ। 
দক্ষিণ আফ্রিকার এই সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩২ জন বিধানসভার অধ্যক্ষ। 
কেপ টাউনে শ্রী হরিবংশের সঙ্গে দক্ষিণ আফ্রিকার জাতীয় পরিষদের অধ্যক্ষ অ্যাঙ্গলা ঠোকোজিলে ডিডিজা সহ দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রদেশের আইনসভার অধ্যক্ষের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এছাড়াও, লোকসভার অধ্যক্ষ ডঃ ডি পুরন্দেশ্বরী কমনওয়েলথ সংসদীয় সম্মেলনের কার্যনির্বাহী কমিটির বৈঠকে যোগ দিয়েছেন। 
এই সম্মেলনে বিভিন্ন বিষয়ে ৬টি প্রধান কর্মশালার আয়োজন হয়েছে। ৬৯তম কমনওয়েলথ সংসদীয় সম্মেলনের সাধারণ সভায় ভাষণ দেবেন শ্রী হরিবংশ। 

 

 

SC/AC/SB…


(রিলিজ আইডি: 2310745) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: Malayalam , English , Urdu , हिन्दी